আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজবিনোদনআলমডাঙ্গায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আলমডাঙ্গায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় পল্লীগীতি সম্রাট আব্দুল আলিমের প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাতটায় আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সভাপতি আতিক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা জাসাসের সভাপতি, কবি ও সাহিত্যিক আনোয়ার রশীদ সাগর। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট পল্লীগীতি শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম সরওয়ার মোল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা জাসাসের সাধারণ সম্পাদক ইউনুস আলী ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।
মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক মোমিন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে পল্লীগীতি পরিবেশন করেন সংগীত শিক্ষক কমলকান্তি চক্রবর্তী, মাস্টার তবিবুর রহমান, হাবিব, মাস্টার আশরাফুল হক পান্না, সাহাবুল হক, কামাল হোসেনসহ স্থানীয় শিল্পীরা। আলোচনা পর্বে বক্তারা পল্লীগীতি সম্রাট আব্দুল আলিমের সংগীতজীবন, বাংলা লোকসংগীতে তার অবদান এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনে তার অনন্য ভূমিকার কথা স্মরণ করেন। পরে শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ