আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগজীবনের পথে আলোচিত মিনি, চান সহযোগিতা

জীবনের পথে আলোচিত মিনি, চান সহযোগিতা




আলমডাঙ্গা অফিস:

একসময় মাদক ব্যবসার অভিযোগে আলোচনায় থাকা আলমডাঙ্গা পৌর শহরের স্টেশনপাড়ার মিনি খাতুন ও তার পরিবারের সদস্যরা এখন অতীতের সেই পরিচয় থেকে বেরিয়ে আসতে চান। তাদের দাবি, তারা মাদক ব্যবসা ছেড়ে দিয়েছেন। সৎভাবে উপার্জন করে স্বাভাবিক জীবনে ফিরতে চান তারা। এ জন্য পুলিশের সহযোগিতাও চেয়েছেন পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ আগস্ট স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে মাদক ব্যবসা ছেড়ে দেয়ার অঙ্গীকার করেন মিনি খাতুন ও তার পরিবারের সদস্যরা। এ সময় তারা মুচলেকাও দেন। এরপর প্রায় এক মাস ধরে তারা মাদক থেকে দূরে থাকার দাবি করে আসছেন। স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্য, মাদক ব্যবসা ছেড়ে বর্তমানে মিনি ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন কাজের মাধ্যমে জীবিকা নির্বাহের চেষ্টা করছেন। গত এক মাসে তাদের বিরুদ্ধে নতুন করে মাদক সংশ্লিষ্ট কোনো ঘটনার খবরও পাওয়া যায়নি বলে তারা জানান। তবে অতীতের অভিযোগের কারণে পরিবারটির বর্তমান অবস্থান নিয়ে এলাকায় কৌতূহল রয়েছে। স্থানীয়দের কেউ কেউ মনে করেন, মাদক থেকে সরে আসার অঙ্গীকার ইতিবাচক। তবে এই পরিবর্তন দীর্ঘমেয়াদে বজায় থাকে কি না, সেটিই গুরুত্বপূর্ণ। তাদের মতে, অতীতে মাদক ব্যবসার অভিযোগে আলোচিত কোনো পরিবারের ক্ষেত্রে শুধু অঙ্গীকার নয়, বাস্তব পরিবর্তনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
মিনি খাতুন বলেন, আমরা মাদক ব্যবসা ছেড়ে দিয়েছি। আর কখনো মাদক ব্যবসা করব না। সৎভাবে কাজ করে জীবিকা চালাতে চাই। অতীতের ভুল থেকে বেরিয়ে নতুনভাবে জীবন শুরু করতে চাই। এ জন্য পুলিশের সহযোগিতা চাই। আমাদের যেন অযথা হয়রানি করা না হয়।
পরিবারটির সদস্যদের দাবি, পুরোনো পথ আর তাদের কাম্য নয়। মাদক ব্যবসার অভিযোগের পরিচয় পেছনে ফেলে তারা সমাজে স্বাভাবিকভাবে বসবাস করতে চান। সৎভাবে উপার্জনের মাধ্যমে পরিবারের জীবন চালাতে চান তারা। স্থানীয়দের একাংশের মতে, পরিবারটি সত্যিই মাদক ব্যবসা থেকে পুরোপুরি সরে এসেছে কী-না, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন। একই সঙ্গে অতীতে তাদের বিরুদ্ধে থাকা অভিযোগ বা মামলার বর্তমান অবস্থাও পরিষ্কার হওয়া দরকার।
মিনি ও তার পরিবারের সদস্যদের বক্তব্য, তারা আর পুরোনো পথে ফিরতে চান না। মাদক ব্যবসার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৎভাবে জীবিকা নির্বাহের মাধ্যমে নতুন জীবন শুরু করতে চান। সেই পথচলায় পুলিশের সহযোগিতা এবং সমাজে স্বাভাবিকভাবে বেঁচে থাকার সুযোগ চান তারা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ