চিৎলা প্রতিনিধি:
আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কৃষকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে সার বিক্রয় ইউনিটের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় ইউনিয়নের রুইতনপুর বাজারে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কৃষকদের জন্য এ বিক্রয় ইউনিটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এম ইউ সীডসের স্বত্বাধিকারী মিজানুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিৎলা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজীব ফেরদৌস পাপেন। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম বিপ্লব।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মিরাজুল ইসলাম বেল্টু, উপসহকারী কৃষি কর্মকর্তা আফজাল মাহমুদ ও আরিফুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জুলু মল্লিক, যুবদল নেতা আমিনুল ইসলাম, জিয়া রহমান, হেলাল, আনোয়ার, হাসমত ও টারজানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় স্থানীয় কৃষকেরাও উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কৃষক সমাজ। তাই কৃষকের উৎপাদন ব্যাহত হয়Ñএমন কোনো পরিস্থিতি তৈরি হতে দেয়া যাবে না। কৃষকের প্রয়োজনীয় কৃষি উপকরণ সহজলভ্য করার পাশাপাশি সঠিক সময়ে ও ন্যায্য মূল্যে তা তাদের কাছে পৌঁছে দেয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা। বক্তারা বলেন, চিৎলা ইউনিয়নের প্রতিটি প্রান্তিক কৃষকের কাছে সঠিক সময়ে ন্যায্য মূল্যে এবং ভেজালমুক্ত সার ও বীজ পৌঁছে দেয়ায় এই বিক্রয় ইউনিট চালুর অন্যতম লক্ষ্য। কোনো অসাধু সিন্ডিকেট যাতে কৃষকদের জিম্মি করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। পরে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে সার বিক্রয় ইউনিটটির কার্যক্রমের উদ্বোধন করা হয়।


