আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগআলমডাঙ্গা পৌরসভার আয়-ব্যয় ও উন্নয়ন প্রকল্পের তথ্য চেয়ে নাগরিকের আবেদন

আলমডাঙ্গা পৌরসভার আয়-ব্যয় ও উন্নয়ন প্রকল্পের তথ্য চেয়ে নাগরিকের আবেদন




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা পৌরসভার আর্থিক ব্যবস্থাপনা, রাজস্ব আদায়, উন্নয়ন প্রকল্প, ক্রয় ও দরপত্র, ঠিকাদারি, পৌর সম্পত্তি, নিয়োগ ও অডিট-সংক্রান্ত বিভিন্ন তথ্য ও নথির প্রত্যয়িত অনুলিপি চেয়ে তথ্য অধিকার আইন, ২০০৯-এর আওতায় আবেদন করেছেন পৌরসভার নাগরিক মোল্লা ফারুক এলাহী। গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসকের কাছে এ আবেদন করেন।
আবেদনে ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, আয়-ব্যয়ের হিসাব, সরকারি বরাদ্দ, ব্যাংক হিসাব এবং ২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত অডিট প্রতিবেদন ও অডিট আপত্তির তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন প্রকল্পগুলোর অনুমোদন, প্রাক্কলন, দরপত্র, কার্যাদেশ, ঠিকাদার, চুক্তিপত্র, বিল ও পেমেন্ট-সংক্রান্ত নথিও চাওয়া হয়েছে। এছাড়া পৌরসভার রাজস্ব আদায়, বকেয়া কর, জমি ও স্থাবর সম্পত্তি, ইজারা, জনবল ও নিয়োগ, যানবাহন, স্থায়ী সম্পদ এবং বিভিন্ন সভা ও কমিটির কার্যবিবরণীসহ গত পাঁচ বছরে পাওয়া অভিযোগ ও তার বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা সম্পর্কেও তথ্য চেয়েছেন তিনি।
আবেদনকারী মোল্লা মো. ফারুক এলাহী বলেন, পৌরসভার ১ম শ্রেণিতে উন্নীত হয়েছে, আয় ও জনবল বেড়েছে। কিন্তু নাগরিক হিসেবে প্রত্যাশিত সেবা কেন সেই অনুপাতে বাড়ছে নাÑএর কারণ জানা দরকার। কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবেই তথ্যগুলো চেয়েছি। তিনি আরও বলেন, তথ্য পাওয়ার পর পৌরসভার আয়-ব্যয়, উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের বাস্তব চিত্র নাগরিকদের সামনে পরিষ্কার হবে। আইন অনুযায়ী নির্ধারিত সময়ে তথ্য না পেলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করবেন বলেও জানান তিনি।
তথ্য অধিকার আইনে করা এ আবেদনকে ঘিরে আলমডাঙ্গা পৌরসভার স্বচ্ছতা, জবাবদিহি ও নাগরিক সেবার মান নিয়ে স্থানীয় পর্যায়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ