আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজধর্মপিরিয়ডের সময় সিজদার আয়াত শুনলে সিজদা দিতে হবে?

পিরিয়ডের সময় সিজদার আয়াত শুনলে সিজদা দিতে হবে?




ধর্ম ডেস্ক:
পবিত্র কোরআনে এমন কিছু আয়াত রয়েছে যা তিলাওয়াত করলে বা শুনলে আল্লাহর উদ্দেশ্যে একটি সিজদা করতে হয়। এই সিজদাকে সিজদায়ে তেলাওয়াত বলা হয়। তেলাওয়াত শব্দ করে বা নিঃশব্দে যেভাবেই করা হোক না কেন, সিজদা করতেই হবে। তবে একই আয়াত বারবার পড়লে, তেলাওয়াত শেষে একবার সিজদা করলে‌ যথেষ্ট হবে। এই সিজদা ওয়াজিব, না করলে গুনাহ হবে। তিলাওয়াতে সিজদার পদ্ধতি হলো, হাত না উঠিয়ে দাঁড়ানো থেকে আল্লাহু আকবার বলে সোজা সিজদায় চলে যেতে হবে এবং ‘সুবহানা রাব্বিয়াল আলা’ তিনবার পড়ে আল্লাহু আকবার বলে দাঁড়াতে হবে। সিজদা মাত্র একটি হবে। এতে তাশাহ্হুদ নেই, সালামও নেই। এ সিজদার জন্য হাত উঠাতে বা হাত বাঁধতে হবে না এবং দুইটি সিজদাও করতে হবে না। যদি না দাঁড়িয়ে বসে বসে সিজদা করে অথবা সিজদা করে বসে থাকে তাও জায়েজ আছে। পিরিয়ডের কোনো নারী সিজদার আয়াতের তিলাওয়াত শুনলে তাকে সিজদা করতে হবে না। কারণ, হায়েয অবস্থায় সিজদার আয়াত শুনলে সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয় না। তাবেয়ী আবুদ্দুহা ও ইবরাহীম নাখায়ী রাহ. বলেন, হায়েয অবস্থায় সিজদার আয়াত শুনলে তাকে সিজদা দিতে হবে না। কারণ, সে তো এর থেকেও গুরুত্বপূর্ণ বিধান (অর্থাৎ নামাজ) আদায় করছে না।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ