আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজখেলাধুলাচুয়াডাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান 

চুয়াডাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান 




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী ৫৩তম জাতীয় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনভর বিভিন্ন ইভেন্টের ফাইনাল খেলা শেষে বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। জেলা শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিকাঈল হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা সেলিম রেজা, চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জান্নাত আলী, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ রেজাউল করিম এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব বিপুল হাসান হ্যাজি। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলার সৃজনী মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ও ছড়াকার আহাদ আলী মোল্লা। জেলা শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম শারীরিক শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, মাদক ও মোবাইলের আসক্তি থেকে তরুণ সমাজকে মুক্ত রাখতে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার কোনো বিকল্প নেই। সন্তান ও শিক্ষার্থীদের অল্প বয়সে অতিরিক্ত মোবাইল ব্যবহার, অসৎসঙ্গ ও অসংলগ্ন চলাফেরার বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের সচেতন হতে হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, জেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের পরবর্তী ভেন্যু হবে খুলনা ও বরিশাল। সেখান থেকে যোগ্যরা জাতীয় পর্যায়ে ঢাকায় গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। তিনি জেলার তরুণ খেলোয়াড়দের নৈপুণ্য ও ক্রীড়াশৈলীর প্রশংসা করে বলেন, পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে।
বিশেষ অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়ার একঘেয়েমি দূর করতে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিবছর গ্রীষ্মকালীন ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি নেতৃত্বের গুণাবলি বিকাশ করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা সদর, দামুড়হুদা, জীবননগর ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা ও সাঁতারের বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি ইভেন্টে শিক্ষার্থীদের মধ্যে ছিল জয়ের তীব্র আকাক্সক্ষা ও প্রাণবন্ত প্রতিদ্বন্দ্বিতা। দলীয় ইভেন্টে বালক হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছে সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়। বালিকা হ্যান্ডবলে শিরোপা পেয়েছে ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বালক কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে জীবননগরের মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় এবং বালিকা কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে রাহেলা খাতুন গার্লস একাডেমি। অতিথিদের বক্তব্য শেষে জেলা পর্যায়ের বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। বিজয়ীদের উচ্ছ্বাস ও সতীর্থদের করতালিতে টাউন ফুটবল মাঠের পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর।
পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন। অনুষ্ঠানে জেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকেরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার বিচারক ও শিক্ষা অফিসের কর্মকর্তাদের আপ্যায়নের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চুয়াডাঙ্গা মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন এবং চুয়াডাঙ্গা একাডেমির প্রধান শিক্ষক সুকেশ কুমার বিশ্বাস। প্রতিযোগিতার ম্যাচ পরিচালনা, মাঠ প্রস্তুত ও সাজসজ্জায় সার্বিক সহযোগিতা করেন মোহাম্মদ আলী সিদ্দিক, ইসলাম রকিব, ফিরোজ উদ্দিন, আব্দুল হাই, হাফিজুর রহমান, শাহ আলম, মুক্তাদির রহমান, খাইরুল ইসলাম, সাইফুল ইসলাম, মহসিন কামাল, বিপ্লব হোসেন, আহসান হাবিব হাসান, বিলকিচ নাহার, আইরনি ইসলাম ও দিলরুবা খুকুসহ দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ