আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগশিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে চুয়াডাঙ্গায় কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে চুয়াডাঙ্গায় কর্মশালা অনুষ্ঠিত




নিজস্ব প্রতিবেদক:

সড়ক দুর্ঘটনা কমাতে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে চুয়াডাঙ্গায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’Ñএ স্লোগানকে সামনে রেখে বুধবার সকালে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চুয়াডাঙ্গা সার্কেল এ কর্মশালার আয়োজন করে। এতে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক ব্যবহারের গুরুত্ব, সড়কে দায়িত্বশীল আচরণ এবং দুর্ঘটনা এড়াতে সচেতনতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেয়া হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক লিটন বিশ্বাস, ট্রাফিক ইন্সপেক্টর (শহর ও যানবাহন) আমিরুল ইসলাম, বিআরটিএর মোটরযান পরিদর্শক নাহিদ হাসান ও আমিনুল ইসলাম খান, নিরাপদ সড়ক চাই (নিসচা) চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং বিআরটিএর উচ্চমান সহকারী সাকিরুল ইসলাম।
কর্মশালায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা শুধু একটি পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎ কেড়ে নেয় না, এর প্রভাব পড়ে পুরো সমাজ ও রাষ্ট্রের ওপর। তাই দুর্ঘটনা প্রতিরোধে চালক, পথচারী ও শিক্ষার্থীসহ সড়ক ব্যবহারকারী প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। বিশেষ করে মোটরসাইকেল চালানোর সময় মানসম্মত হেলমেট ব্যবহার এবং নির্ধারিত গতিসীমা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নিজেদের নিরাপদ রাখার পাশাপাশি পরিবারের সদস্য ও আশপাশের মানুষকে সড়ক নিরাপত্তার বিষয়ে সচেতন করার আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, প্রয়োজন মানুষের আচরণে পরিবর্তন এবং ছোটবেলা থেকেই নিরাপদ সড়ক ব্যবহারের অভ্যাস গড়ে তোলা। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এ ক্ষেত্রে সচেতনতা তৈরির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখতে পারে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ