আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজখেলাধুলাচুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন নভেম্বরে করার উদ্যোগ

চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন নভেম্বরে করার উদ্যোগ




নিজস্ব প্রতিবেদক:

স্থানীয় ক্রীড়া সংস্থাগুলোর কার্যক্রমে গতি আনতে নির্বাচন আয়োজনের উদ্যোগ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিগুলোকে আগামী অক্টোবরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা এবং নভেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেয়া হয়েছে। সে অনুযায়ী চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার তফসিল ঘোষণা ও নির্বাচন শেষে দায়িত্ব হস্তান্তর করার কথা বলা হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা ওই চিঠি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখার ওই নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় ক্রীড়া সংস্থার জন্য নির্ধারিত গঠনতন্ত্র এবং জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতাবলে বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। অ্যাডহক কমিটির প্রধান দায়িত্ব হচ্ছে সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন আয়োজন করা। নির্বাচন শেষে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করাও তাদের অন্যতম দায়িত্ব বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, ইতোমধ্যে কয়েকটি জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন আয়োজনের জন্য কার্যকর উদ্যোগ নিয়েছে। এ অবস্থায় স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে অক্টোবর ২০২৬-এর মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। এরপর নভেম্বর ২০২৬-এর মধ্যে নির্বাচন শেষ করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। নির্বাচন ও দায়িত্ব হস্তান্তরের পুরো প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতিবেদন জাতীয় ক্রীড়া পরিষদে পাঠানোর জন্যও নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনাটি বাস্তবায়নের জন্য বিভাগীয় কমিশনারদের বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি, জেলা প্রশাসকদের জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালনের বিষয়টিও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ