আজ ,,
,

শিরোনামঃ
হোম পেজদেশের খবরখুলনা বিভাগসহকর্মীদের বিদায়ী সংবর্ধনায় পুলিশ সুপার রুহুল কবীর খান

সহকর্মীদের বিদায়ী সংবর্ধনায় পুলিশ সুপার রুহুল কবীর খান




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা থেকে বদলি হয়ে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) যাচ্ছেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। তার বদলিজনিত বিদায় উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহকর্মীরা বিদায়ী পুলিশ সুপারের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাকে মানবিক, সৎ, মেধাবী, চৌকস, পরিশ্রমী ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে উল্লেখ করেন তারা।
জানা গেছে, মোহাম্মদ রুহুল কবীর খান গত ১৬ মার্চ চুয়াডাঙ্গার ৩১তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেন তিনি। তার নেতৃত্বে জেলা পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে এবং জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে চুয়াডাঙ্গা থেকে ডিএমপিতে বদলি করা হয়। তার স্থলে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) কর্মকর্তা মেহেদী শাহরিয়ারকে চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
বিদায় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রুহুল কবীর খান চুয়াডাঙ্গায় দায়িত্ব পালনে সহযোগিতার জন্য জেলার নাগরিক, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং জেলা পুলিশের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, চুয়াডাঙ্গায় দায়িত্ব পালন তার কর্মজীবনের একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আন্তরিকতা ও সহযোগিতা তাকে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও তিনি চুয়াডাঙ্গার মানুষের কল্যাণ কামনা করেন। বিদায়ী পুলিশ সুপার নবাগত পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারকে দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা করার জন্য জেলা পুলিশের সদস্যসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিনহাজ-উল-ইসলাম, দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নুরুল্লাহ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) সোয়েব আহমেদ ও হিমন বিশ্বাস উপস্থিত ছিলেন। এছাড়া জেলার সব থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, রিজার্ভ ইন্সপেক্টর (আরআই), ট্রাফিক ইন্সপেক্টর (টিআই)সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ