আজ ,,
,

শিরোনামঃ
হোম পেজদেশের খবরখুলনা বিভাগআলমডাঙ্গায় নিখোঁজ বৃদ্ধ হায়দার আলীর মরদেহ উদ্ধার

আলমডাঙ্গায় নিখোঁজ বৃদ্ধ হায়দার আলীর মরদেহ উদ্ধার




আলমডাঙ্গা অফিস/ভ্রাম্যমাণ প্রতিনিধি:

আলমডাঙ্গায় দুই দিন ধরে নিখোঁজ হায়দার আলী (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ মাথাভাঙ্গা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার পূর্বকমলাপুর মাধবীতলা এলাকার নদীর পূর্ব পাশে ঝোপঝাড়ে আটকে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে পরনের পোশাক ও বিশেষ চিহ্ন দেখে মরদেহটি হায়দার আলীর বলে শনাক্ত করেন তার মেয়ে নাজমা খাতুন। হায়দার আলী আলমডাঙ্গা উপজেলার রংপুর স্কুলপাড়ার মৃত খোদাবক্সের ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাকে খুঁজে বিভিন্ন স্থানে তল্লাশি ও মাইকিং করা হলেও সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে কয়েকজন ব্যক্তি মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদীর পূর্ব পাশে ঝোপঝাড়ে আটকে থাকা মরদেহটি উদ্ধার করে। নিহতের মেয়ে নাজমা খাতুন বলেন, তার বাবা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। ঠিকমতো উঠতে-বসতে ও খাওয়া-দাওয়া করতে পারতেন না। শনিবার কিছুটা সুস্থ বোধ করায় তিনি বাড়িতে গোসল ও খাওয়া-দাওয়া করেন। পরে বাড়ির আশপাশে হাঁটাচলা করার একপর্যায়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করেও তার সন্ধান পাননি। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। পরে নিহতের মেয়ে নাজমা খাতুন ঘটনাস্থলে এসে পরনের লুঙ্গি, গেঞ্জি ও কোমরে বাঁধা সুতার চিহ্ন দেখে মরদেহটি তার বাবা হায়দার আলীর বলে শনাক্ত করেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, সোমবার দুপুর আড়াইটার দিকে পূর্বকমলাপুর মাধবীতলা এলাকায় আব্দুল খালেকের পানবরজের সামনে মাথাভাঙ্গা নদীর পূর্ব পাশে ঝোপঝাড়ে একটি মরদেহ ভাসতে থাকার খবর পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ওসি আরও বলেন, রংপুর গ্রামের এক ব্যক্তি নিখোঁজ থাকার তথ্য পাওয়ার পর তার স্বজনদের খবর দেয়া হয়। পরে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহটি হায়দার আলীর বলে শনাক্ত করেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নিখোঁজের দুই দিন পর নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হায়দার আলীর মৃত্যু কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ