আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতআলমডাঙ্গায় মাদকসহ দুজন আটক; বিস্ফোরক মামলায় তিন ও পরোয়ানায় দুজন গ্রেপ্তার

আলমডাঙ্গায় মাদকসহ দুজন আটক; বিস্ফোরক মামলায় তিন ও পরোয়ানায় দুজন গ্রেপ্তার




আলমডাঙ্গা অফিস/হাটবোয়ালিয়া প্রতিনিধি:

আলমডাঙ্গায় পৃথক অভিযানে স্কাপ ও ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ। একই সময়ে বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন ধারায় করা একটি মামলার তদন্তে তিনজন এবং আদালতের পরোয়ানাভুক্ত আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।
গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে হাটবোয়ালিয়া বাজারের স্টার ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে স্কাপ ও ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেনÑআলমডাঙ্গার হারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে পরিচিত মিরাজ (৩৫) এবং মোড়ভাঙ্গা গ্রামের আলু, ঝাল ও পেঁয়াজ বিক্রেতা স্বপন (৩২)। পুলিশ সূত্রে জানা গেছে, হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) হাসিব সর্দার সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত রাতের টহলের অংশ হিসেবে হাটবোয়ালিয়া বাজার এলাকায় দায়িত্ব পালন করছিলেন। রাত একটার দিকে স্টার ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের সামনে সন্দেহজনকভাবে অবস্থানরত ওই দুই ব্যক্তিকে তল্লাশি করা হয়। পুলিশের দাবি, তল্লাশির সময় তাদের কাছ থেকে এক পিস স্কাপ ও এক পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের আলমডাঙ্গা থানায় নেয়া হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে রবিবার সন্ধ্যা থেকে রাত ৯টার মধ্যে আলমডাঙ্গা পৌরসভার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন ধারায় করা একটি মামলার তদন্তে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেনÑআলমডাঙ্গা উপজেলার বড় বোয়ালিয়া গ্রামের আশরাফুল রহমানের ছেলে আশিক আহম্মেদ কলিঞ্জ (৩২), গোবিন্দপুর এক্সচেঞ্জপাড়া গ্রামের ফারুক হোসেনের ছেলে সবুজ (২২) এবং ডাউকি গ্রামের জান্টু মালিতার ছেলে রবিন রুবেল (২৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) এসএম নিয়ামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন আসামি হিসেবে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গত ৩ মে আলমডাঙ্গা থানায় মামলাটি করা হয়। এতে দণ্ডবিধির ১৪৩, ১৪৮, ১৪৯, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৩৪২, ৪২৭, ৪৩৫, ১১৪, ৫০৬ ও ৩৪ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩, ৪ ও ৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার ধারাগুলোর মধ্যে বেআইনি সমাবেশ, দাঙ্গা, মারধর, গুরুতর জখম, হত্যাচেষ্টা, বেআইনিভাবে আটক, সম্পত্তির ক্ষতিসাধন এবং আগুন বা বিস্ফোরক ব্যবহারের মতো অভিযোগ রয়েছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, সোমবার সকালে পৃথক অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত আরও দুজনকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। তারা হলেন উপজেলার মাজহাদ গ্রামের বানাত আলীর স্ত্রী বিলকিস খাতুন এবং চরশ্রীরামপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে রাজু (২৪)। পুলিশ সূত্রে জানা গেছে, আদালতের জারি করা পরোয়ানা কার্যকর করতে থানার একটি দল এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মিজানুর রহমান। প্রথমে মাজহাদ গ্রামে বিলকিস খাতুনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে চরশ্রীরামপুর গ্রামে অভিযান চালিয়ে রাজুকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, বিলকিস খাতুন ও রাজু পৃথক মামলার পরোয়ানাভুক্ত আসামি। আদালতের জারি করা পরোয়ানা থানায় পৌঁছানোর পর তা কার্যকর করতে তাদের গ্রেপ্তার করা হয়।
আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার পাঁচজনের মধ্যে বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন ধারার মামলায় গ্রেপ্তার তিনজন এবং পরোয়ানাভুক্ত দুজনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। পরোয়ানাভুক্ত দুজনসহ গ্রেপ্তার ব্যক্তিদের ২৮ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদকবিরোধী অভিযান, মামলার তদন্ত এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ