আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগ গাংনীতে নগদ টাকাসহ ৭লাখ টাকার মালামাল চুরির অভিযোগ

 গাংনীতে নগদ টাকাসহ ৭লাখ টাকার মালামাল চুরির অভিযোগ




গাংনী অফিস:

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী গ্রামের বালিমাঠ পাড়ায় আত্মীয়ের পরিচয়ে এক ব্যক্তি একটি বাড়িতে প্রবেশ করে নগদ ৫ লাখ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ৭ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকেল ৩টার দিকে ওই গ্রামের বালিমাঠ পাড়ার জাহাঙ্গীর হোসেনের বাড়িতে।
জাহাঙ্গীর হােসেনের পরিবারের সদস্যদের দাবি, অপরিচিত দুইজন ব্যক্তি কৌশলে তাদের বাড়িতে প্রবেশ করে। তাদের মধ্যে একজন বাড়ির বাইরে রাস্তায় অবস্থান করছিল। অপর ব্যক্তি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের সঙ্গে আত্মীয়ের পরিচয়ে কথাবার্তা বলে এবং দাওয়াতের কথা বলে বাড়িতে পানি ও খাবার খায়। একপর্যায়ে সুযোগ বুঝে ওই ব্যক্তি ঘরে প্রবেশ করেন। পরে বালিশের নিচে রাখা চাবি নিয়ে ডয়ারের তালা খুলে নগদ টাকা ৫ লাখ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল নিয়ে সটকে পড়েন। গাংনী থানার অফিসার ইনচার্জ মোহাদ্দিদ মাের্শেদ চৌধুরী জানান, ঘটনাটির খোঁজখবর নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ