আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগ‘নিরাপদ চুয়াডাঙ্গা গড়তে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই’ 

‘নিরাপদ চুয়াডাঙ্গা গড়তে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই’ 




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় ব্যবসায়ী এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে পৃথক মতবিনিময় করেছেন জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। গতকাল শনিবার জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এসব সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা, বাজারে শৃঙ্খলা, যানজট নিরসন, অপরাধ প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে জেলা পুলিশ দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন করবে। একই সঙ্গে অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যবসায়ী সমাজসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।
গতকাল শনিবার দুপুর ১২টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও ঐক্য ফ্রন্ট এবং পূজা উদযাপন পরিষদ ও ফ্রন্ট, চুয়াডাঙ্গা জেলা শাখার নেতাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত পুলিশ সুপার উপস্থিত নেতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মাবলম্বীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। এ ক্ষেত্রে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেয়ার আশ্বাসও দেন তিনি। এ সময় পুলিশ সুপার বলেন, চুয়াডাঙ্গায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সচেষ্ট রয়েছে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতাদের সহযোগিতাও গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, সহ-সভাপতি সাহাবুদ্দিন মল্লিক ও নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক সুমন পারভেজ, সহ-সাধারণ সম্পাদক রিন্টু মহলদার, বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাঈনুল ইসলাম, দপ্তর সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়, সদস্য হাজি আসলাম ও উৎপল বিশ্বাস।
এরপর দুপুর ১টায় বাংলাদেশ দোকান মালিক সমিতি, চুয়াডাঙ্গা জেলা শাখার নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার ব্যবসায়ীদের নিরাপত্তা, বাজার এলাকায় শৃঙ্খলা, যানজট নিরসন এবং অপরাধ প্রতিরোধসহ ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় দোকান মালিক সমিতির নেতারা জেলার ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম দায়িত্ব। বাজারকেন্দ্রিক বিভিন্ন সমস্যা, যানজট এবং অপরাধ প্রতিরোধে পুলিশ ও ব্যবসায়ী সমাজের মধ্যে কার্যকর সমন্বয় থাকলে পরিস্থিতির আরও উন্নতি করা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা কিশোর কুমার আগরওয়ালা, সভাপতি সুরেশ কুমার আগরওয়ালা, সাধারণ সম্পাদক উত্তম রঞ্জন দেবনাথ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়, পুজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক উৎপল কুমার বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক স্বাধীন অধিকারী ও সদস্য সচিব তপন বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা শারদীয় দূর্গাপুজা উদযাপনের প্রধান সমন্বয়ক হেমন্তু কুমার সিংহ রায়, পৌর সাধারণ সম্পাদক রাজেশ কুমার পাল, সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের আহ্বায়ক উজ্জল কুমার অধিকারী ও সদস্য সচিব শংকর পাত্র।
নব-নিযুক্ত পুলিশ সুপার দায়িত্ব নেয়ার পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে এসব সভা অনুষ্ঠিত হয়। এতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও নাগরিক সমাজের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ