আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতআন্দুলবাড়িয়া বাজারে বিভিন্ন অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আন্দুলবাড়িয়া বাজারে বিভিন্ন অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা




আন্দুলবাড়িয়া প্রতিনিধি:

জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ায় লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন গ্যাসের ব্যবসা পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৪২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে। অভিযানে লাইসেন্স না নিয়ে গ্যাসের ব্যবসা পরিচালনার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে একটি ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, আন্দুলবাড়িয়া এলাকায় বিভিন্ন গ্যাস, ওষুধ ও খাদ্যপণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানে তদারকি চালানো হয়। এ সময় ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় লাইসেন্স, পণ্যের মূল্য, মেয়াদ ও মানসহ বিভিন্ন বিষয় পরীক্ষা করা হয়। অভিযানে যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স গ্রহণ না করে দীর্ঘদিন গ্যাস ব্যবসা পরিচালনার দায়ে মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চলের ‘চঞ্চল গ্যাস হাউজ’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে নাজমুল হাসানের ‘মেসার্স হাসান ট্রেডার্স’কেও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে হুমায়ন কবিরের ‘মেসার্স এফ এন এফ ফার্মেসি’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় এসব জরিমানা করা হয়।
তদারকিকালে ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি করতে হবে। পাশাপাশি পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে যৌক্তিক মূল্য নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ করে ব্যবসা পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ, মানহীন বা নিষিদ্ধ কোনো পণ্য, ওষুধ কিংবা শিশুখাদ্য বিক্রি বা সংরক্ষণ না করার জন্যও নির্দেশনা দেয়া হয়।
চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল।
অভিযান শেষে সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় বাজার তদারকির পাশাপাশি ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সচেতন করা হচ্ছে। কোনো ব্যবসায়ী লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য বিক্রয়সহ ভোক্তার স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়ালে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ