আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতদর্শনায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

দর্শনায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড




দর্শনা অফিস:

দর্শনায় মাদক সেবনের দায়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টার দিকে দর্শনা থানার আকন্দবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজের পেছনে পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের সংক্ষিপ্ত বিচার আদালতে উপস্থাপন করা হলে আদালত প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। জরিমানা অনাদায়ে তাদের আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন দর্শনা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈদগাহপাড়ার বজলুর রহমানের ছেলে মাহাবুব (৩৮) এবং আকন্দবাড়িয়া গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে হারুন (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় দর্শনা থানার উপ-পরিদর্শক (পিএসআই) প্রণব কুমার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে আকন্দবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজের পেছনের পাকা সড়কে অভিযান চালিয়ে মাহাবুব ও হারুনকে গ্রেপ্তার করেন। পরে তাদের চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সংক্ষিপ্ত বিচার আদালতে হাজির করা হয়। আদালত মাদক সেবনের দায়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। জরিমানা দিতে ব্যর্থ হলে প্রত্যেককে অতিরিক্ত তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ