আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগচুয়াডাঙ্গা জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড ও অক্টোবর মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে পুলিশ লাইন্সে আয়োজিত এসব কর্মসূচিতে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও পোশাক-পরিচ্ছদের মান যাচাইয়ের পাশাপাশি সদস্যদের কল্যাণসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্যারেডে ভালো শারীরিক সক্ষমতা ও পোশাক-পরিচ্ছদের মানের ভিত্তিতে সদস্যদের গুড সার্ভিসেস (জিএস) মার্ক ও অর্থ পুরস্কার দেন পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।
সোমবার সকাল সাড়ে আটটায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ, পুলিশ কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার অভিবাদন মঞ্চ থেকে সালাম গ্রহণের পর প্যারেড পরিদর্শন করেন। প্যারেড পরিচালনা করেন দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নুরুল্লাহ্। প্যারেডে অংশ নেয়া পুলিশ সদস্যদের শারীরিক ফিটনেস ও পোশাক-পরিচ্ছদের মান পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন পুলিশ সুপার। এ সময় যোগ্যতার ভিত্তিতে কয়েকজন সদস্যকে জিএস মার্ক ও অর্থ পুরস্কার দেয়া হয়। পরে পুলিশ সুপার জেলা পুলিশের সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় তিনি পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) দেওয়া নির্দেশনা তুলে ধরেন।
এরপর সকাল ১০টায় পুলিশ লাইন্সের ড্রিলশেডে অক্টোবর মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। কল্যাণ সভায় অংশ নেওয়া পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও মতামত মনোযোগ দিয়ে শোনেন পুলিশ সুপার। আগের কল্যাণ সভায় উত্থাপিত বিষয়গুলোর অগ্রগতি ও সমাধান নিয়ে আলোচনা করেন তিনি। পাশাপাশি থানা, ক্যাম্প ও ফাঁড়ির চাহিদার ভিত্তিতে ক্রোকারিজসহ দাপ্তরিক কাজে ব্যবহারের বিভিন্ন সামগ্রী দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নুরুল্লাহ্, জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি), কোর্ট পুলিশ পরিদর্শক, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন), পুলিশ লাইন্সের রিজার্ভ ইন্সপেক্টর (আরআই), বিভিন্ন ক্যাম্পের ইনচার্জ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা।
পুলিশের নিয়মিত মাস্টার প্যারেডের মাধ্যমে সদস্যদের শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত প্রস্তুতি যাচাই করা হয়। অন্যদিকে, মাসিক কল্যাণ সভায় সদস্যদের কর্মপরিবেশ, প্রয়োজনীয় সামগ্রী এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এ দুই কর্মসূচির মাধ্যমে বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সদস্যদের কল্যাণসংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ