আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগজীবননগরের মাদক ও চোরাচালান ঠেকাতে প্রশাসন-পুলিশকে সক্রিয় হওয়ার নির্দেশ

জীবননগরের মাদক ও চোরাচালান ঠেকাতে প্রশাসন-পুলিশকে সক্রিয় হওয়ার নির্দেশ




জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাদক, চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। একই সঙ্গে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয় নিয়ে আলোচনা হয়। সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রুহুল আমিন বলেন, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাধারণ মানুষ যাতে নিরাপদে বসবাস করতে পারেন, সে জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে শুধু প্রশাসন বা পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষকে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হবে। অপরাধ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে নজরদারি বাড়ানোর পাশাপাশি জনসচেতনতা তৈরির ওপরও গুরুত্ব দিতে হবে।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা শেষে পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ