আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতচুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে মাদকসহ ১০ জন গ্রেফতার

চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে মাদকসহ ১০ জন গ্রেফতার




খাসখবর ডেস্কঃ
চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে মাদকসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিনের বিভিন্ন সময়ে তাদের গ্রেফতার করা হয়। খাসখবরে প্রতিনিধিরা জানায়।
চুয়াডাঙ্গার হকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ গ্রাম গাঁজাসহ রকিব হোসেন রাকিব (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। পরে তাকে তাৎক্ষণিক বিচারের জন্য আদালতে পাঠানো হলে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে দুই হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। গ্রেপ্তার রাকিব চুয়াডাঙ্গা সদর উপজেলার দক্ষিণ হাসপাতালগাড়া গ্রামের লোটন হোসেন ও রুবিনা খাতুনের ছেলে।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, গত সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে হকপাড়া গ্রামের এক সাক্ষীর বাড়ির পাশের পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় রাকিবের হেফাজত থেকে দুই গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে জব্দতালিকা তৈরি করে গাঁজাগুলো জব্দ করা হয়। পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপারের সার্বিক দিক-নির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় সদর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) অনুজ কুমার সরকারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। পরে রাকিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) ও ৩৬(৫) ধারায় অভিযোগ এনে সামারি ট্রায়ালের মাধ্যমে বিচারের জন্য আদালতে পাঠানো হয়। আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেন। জরিমানা অনাদায়ে তাকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মারামারি ও জনসাধারণের বিরক্তি সৃষ্টির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার বিকেল থেকে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৫টায় আলমডাঙ্গা স্টেশনপাড়ার গণশৌচাগারের সামনে পাকা সড়ক থেকে রুহুল আমিন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর গ্রামের সরিষাডাঙ্গা এলাকার মৃত জিয়ারুল হকের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। একই দিন রাত সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গার এক্সচেঞ্জপাড়ায় আবিদ চিড়ার মিলের সামনে থেকে কামরুজ্জামান (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত আবেদ আলীর ছেলে। তার কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। এদিকে মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে উপজেলার ভালাইপুর গ্রামের কেডিবি ইটভাটার পেছন থেকে মন্টু মণ্ডল (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের মৃত মইছুদ্দিন মণ্ডলের ছেলে। মারামারির ঘটনায় করা একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। মামলায় অনধিকার প্রবেশ, মারধর, গুরুতর জখম ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। এছাড়া মঙ্গলবার রাত ১টা ৩০ মিনিটে আলমডাঙ্গা পৌর এলাকার চারতলা মোড়ের রাসমনি জুয়েলার্সের সামনে থেকে জীবন (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি আনন্দধাম এলাকার কালু কসাইয়ের ছেলে। জনসাধারণের বিরক্তি সৃষ্টির অভিযোগে পুলিশ আইনে তার বিরুদ্ধে নন-এফআইআর প্রসিকিউশন করা হয়েছে। আলমডাঙ্গা থানা-পুলিশ জানায়, গ্রেপ্তার চারজনকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় মাদকবিরোধী পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে দর্শনা থানার ঝাঝাডাঙ্গা ও নাস্তিপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ঝাঝাডাঙ্গা থেকে ৪৫ পিস এবং নাস্তিপুর থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে দর্শনা থানার উপপরিদর্শক (এসআই) খুরশীদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ঝাঝাডাঙ্গা গ্রামের বেলে মাঠপাড়ায় অভিযান চালায়। এ সময় ওই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আব্দুল হাদিকে (৩৫) গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর রাত ৩টা ১০ মিনিটের দিকে নাস্তিপুর গ্রামে পৃথক অভিযান চালায় পুলিশ। এ অভিযানে ওই গ্রামের কায়েদ আলী বিশ্বাসের ছেলে ইয়াজতুল্লাহকে (৫০) গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধ নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

অপরদিকে, চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় দুজনকে এবং দুই পিস ইয়াবাসহ আরেকজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর ও জীবননগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তিনজনকেই বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জীবননগর উপজেলার ধোপাখালী ব্যাপারীপাড়ার সুরুজ মিয়া (৪০) ও ধোপাখালী পশ্চিমপাড়ার তরিকুল ইসলাম (৪০)। অপরজন চুয়াডাঙ্গা বড়বাজারপাড়ার লিখন খন্দকার (৩৮)। অভিযানে সুরুজ মিয়া ও তরিকুল ইসলামকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। অন্যদিকে লিখন খন্দকারের কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযান-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, সুরুজ মিয়াকে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের প্রথম আদালতে হাজির করা হলে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন। একই আদালত তরিকুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেন। অপরদিকে লিখন খন্দকারকে জেলা প্রশাসকের কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম এ অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।

 

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ