আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতকবরস্থানের পাশ থেকে কোটি টাকার সোনার বারসহ দবির আটক

কবরস্থানের পাশ থেকে কোটি টাকার সোনার বারসহ দবির আটক




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৭০০ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বারসহ দবির উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা। গতকাল শনিবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে মুন্সিপুর সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান চালানো হয়। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধীন মুন্সিপুর বিওপির একটি টহল দল স্বর্ণের বারগুলো জব্দ করে। আটক দবির উদ্দিন দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের দলিলের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, হাবিলদার আল আমিনের নেতৃত্বে টহল দলটি সীমান্তের মেইন পিলার ৯৩ থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর এলাকার একটি কবরস্থানের পাশ থেকে দবির উদ্দিনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বারগুলোর মোট ওজন ৭০০ গ্রাম। জব্দ করা স্বর্ণের আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা। বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দামুড়হুদা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া জব্দ করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেয়ার কার্যক্রমও চলমান রয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার রয়েছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে ভবিষ্যতেও বিশেষ অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ