আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতজীবননগরে চোলাইমদসহ কারবারী আটক

জীবননগরে চোলাইমদসহ কারবারী আটক




জীবননগর অফিস:

জীবননগর পৌরসভার কাঁচাবাজার এলাকায় একটি দোকানঘর তল্লাশি করে ১০ লিটার অবৈধ চোলাইমদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় উজ্জল হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা চোলাইমদের আনুমানিক মূল্য ৫ হাজার টাকা। গতকাল শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টার মধ্যে জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঁচাবাজার এলাকায় ডিএনসির চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান চালায়।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জীবননগর পৌরসভার কাঁচাবাজার এলাকায় উজ্জল হোসেনের দখলে থাকা একটি দোকানঘর তল্লাশি করা হয়। টিনের বেড়া ও ছাউনিযুক্ত ওই দোকানঘরের দক্ষিণ ভিটায় উত্তরমুখী দরজা রয়েছে। তল্লাশির একপর্যায়ে সেখান থেকে একটি প্লাস্টিকের জারিকেনে রাখা ১০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় উজ্জল হোসেনকে গ্রেপ্তার করা হয়। আটক উজ্জল হোসেনের বাবার নাম মৃত সাখাওয়াত হোসেন। তার বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দৌলতগঞ্জের গঞ্জের মোড় এলাকায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক এস এম শাহিন পারভেজ বাদী হয়ে জীবননগর থানায় একটি নিয়মিত মামলা করেছেন। চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ