আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগআলমডাঙ্গায় নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু

আলমডাঙ্গায় নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে শিমুল হোসেন (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বেলা একটার দিকে উপজেলার খাদিমপুর গ্রামে বাড়ির পাশের নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি। প্রায় সাত ঘণ্টা খোঁজাখুঁজির পর সন্ধ্যায় স্থানীয় লোকজনের সহায়তায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিমুল হোসেন খাদিমপুর গ্রামের গাংপাড়ার বাসিন্দা কলিম উদ্দিন গাইনের একমাত্র ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। তার স্ত্রী ও এক কন্যাসন্তান রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, রবিবার দুপুরে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া মাথাভাঙ্গা নদীতে গোসল করতে যান শিমুল। সাধারণত গোসল শেষে কিছুক্ষণের মধ্যেই তার বাড়িতে ফেরার কথা। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে তারা নদীর আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয় বাসিন্দারাও তাদের সঙ্গে যোগ দেন। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর সন্ধ্যার দিকে নদী থেকে শিমুলের মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে খাদিমপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্বজন ও প্রতিবেশীরা তাকে শেষবারের মতো দেখতে বাড়িতে ভিড় করেন।
পরিবারের সদস্যরা জানান, শিমুল দীর্ঘদিন ধরে মৃগীরোগে আক্রান্ত ছিলেন। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে শোকাহত কলিম উদ্দিন গাইন ও তার স্বজনেরা। অন্যদিকে, বাবাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে শিমুলের কন্যাসন্তান। স্ত্রী ও সন্তানকে রেখে তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রবিবার রাতেই গ্রামের ঈদগাহ মাঠে জানাজা শেষে শিমুলের মরদেহ দাফনের প্রস্তুতি নেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ