আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগচুয়াডাঙ্গা-২ আসনের ৫৪ পূজামণ্ডপে বাবু খানের পক্ষে আর্থিক অনুদান প্রদান

চুয়াডাঙ্গা-২ আসনের ৫৪ পূজামণ্ডপে বাবু খানের পক্ষে আর্থিক অনুদান প্রদান




আন্দুলবাড়ীয়া প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনের ৫৪টি পূজা উদ্যাপন কমিটির নেতাদের হাতে আর্থিক অনুদান তুলে দিয়েছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। একই সময়ে জীবননগর উপজেলায় পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার করতে ২৪টি মন্দিরে ব্যক্তিগত উদ্যোগে অগ্নিনির্বাপণ সিলিন্ডার বিতরণ করেছেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি বিজয় হালদার। পূজার উৎসব নির্বিঘ্ন ও নিরাপদ করতে এসব উদ্যোগ নেয়া হয়েছে।
গতকাল রবিবার সকাল সাড়ে নয়টার দিকে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ায় নিজ বাসভবনের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর পক্ষ থেকে পূজা উদ্যাপন কমিটির নেতাদের হাতে আর্থিক অনুদান তুলে দেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাজান আলী। অনুষ্ঠানে সংসদীয় আসন চুয়াডাঙ্গা-২ এলাকার ৫৪টি পূজা উদ্যাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে শাহজাহান আলী বলেন, জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি। ধর্ম যার যার, রাষ্ট্র সবারÑউৎসবও সবার। নাগরিক হিসেবে সবার অধিকার সমান। তাই সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্ভয়ে আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য তারা পাশে আছেন। তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করে। সব সম্প্রদায়ের মানুষের মধ্যে এই সম্প্রীতি আরও জোরালো করতে হবে। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তিনি দলীয় নেতা-কর্মীসহ সবার সহযোগিতা কামনা করেন। শাহাজান আলী বলেন, ব্যস্ততার কারণে জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং পূজা উদ্যাপন কমিটির নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তার পক্ষ থেকেই আর্থিক অনুদান তুলে দেয়া হয়েছে। শাহাজান আলী আরও জানান, ভবিষ্যতে প্রতিটি মন্দিরের জন্য ধর্ম মন্ত্রণালয়ের বরাদ্দের ব্যবস্থা করার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে বলে জেলা বিএনপির সভাপতি জানিয়েছেন। এ ধরনের বরাদ্দ পাওয়া গেলে সংশ্লিষ্ট মন্দিরের নিজস্ব ব্যাংক হিসাবে অর্থ পৌঁছানোর ব্যবস্থা হতে পারে। অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতির ব্যক্তিগত সহকারী আক্তার হোসেনসহ ৫৪টি মন্দিরের পূজা উদ্যাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জীবননগর উপজেলার ২৪টি মন্দিরে অগ্নিনির্বাপণ সিলিন্ডার বিতরণ করেছেন চুয়াডাঙ্গা জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি ও জীবননগর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাবেক আহ্বায়ক বিজয় হালদার। গত শনিবার তিনি উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে মন্দিরে মন্দিরে গিয়ে এসব সিলিন্ডার বিতরণ করেন। এ সময় তিনি মন্দির কমিটির নেতাদের সঙ্গে কথা বলে নিরাপত্তা ও পূজার সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন এবং শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। বিজয় হালদারের এই উদ্যোগে মন্দিরগুলোতে অগ্নিনিরাপত্তা প্রস্তুতি জোরদারে সহায়ক সরঞ্জাম পৌঁছেছে। পূজার সময় সম্ভাব্য অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় অগ্নিনির্বাপণ সিলিন্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রমেন বিশ্বাস, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাবেক আহ্বায়ক নারায়ণ ভৌমিক, সাবেক যুগ্ম আহ্বায়ক যাদব কুমার প্রামাণিক, সাবেক সাধারণ সম্পাদক বসু দেব রক্ষিতা, জগবন্ধু বিশ্বাস, আনন্দ কর্মকার, সরজিত কর্মকার ও রামচন্দ্র রাজবংশীসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ