আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগচুয়াডাঙ্গায় নিসচার লিফলেট বিতরণ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় নিসচার লিফলেট বিতরণ অনুষ্ঠিত




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস সামনে রেখে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও পোস্টারিং করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা)। গতকাল বুধবার বেলা ১২টার দিকে শহরের কোর্ট চত্বর, কোর্ট মোড়সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিভিন্ন যানবাহনের চালকদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করা হয় এবং দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়। আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা চুয়াডাঙ্গা জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির অংশ হিসেবে শহরের ব্যস্ত সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে পথচারী এবং যানবাহনচালকদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়ে নিরাপদ সড়কের বার্তা তুলে ধরা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিসচা চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মানিক আকবর, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহসাধারণ সম্পাদক জামান আখতার, সদস্য কাজী রফিকুল হক, ওলিউর রশিদ, আব্দুল জলিল, মোহাম্মদ জহির ও মিজানুর রহমান, আলমগীর হোসেন প্রমুখ। কর্মসূচিতে অংশ নেয়া সংগঠনের সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালকদের সঙ্গে কথা বলেন। সড়কে চলাচলের সময় ট্রাফিক আইন মেনে চলা, সতর্কতার সঙ্গে গাড়ি চালানো এবং নিজের পাশাপাশি অন্যের জীবনের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেয়ার বার্তা দেন তারা। সড়ক দুর্ঘটনা রোধে শুধু আইন প্রয়োগ নয়, চালক, যাত্রী ও পথচারীÑসবার মধ্যে সচেতনতা গড়ে তোলাও জরুরি। এ ধরনের প্রচার কর্মসূচির মাধ্যমে সড়ক ব্যবহারকারীদের দায়িত্বশীল আচরণে উদ্বুদ্ধ করা এবং নিরাপদ সড়ক গড়তে জনসম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করছে নিসচা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ