আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজখেলাধুলাআলমডাঙ্গার চিৎলায় সিএইচআর ফুটবল একাডেমিকে ফুটবল উপহার

আলমডাঙ্গার চিৎলায় সিএইচআর ফুটবল একাডেমিকে ফুটবল উপহার




চিৎলা প্রতিবেদক:

আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের চিৎলা গ্রামে সি.এইচ.আর ফুটবল একাডেমির খেলোয়াড়দের জন্য ফুটবল উপহার দিয়েছেন চিৎলা ৫ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ মহাসিন আলী মন্ডল। গতকাল শুক্রবারে বিকেল সাড়ে ৩টার দিকে চিৎলা গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সি.এইচ.আর ফুটবল একাডেমির পরিচালক সোহেল রানা ও খেলোয়াড়দের হাতে ফুটবলটি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ১৪ নম্বর চিৎলা ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল মালেক, চিৎলা জামায়াতের আমির হাফেজ নিজাম উদ্দিন, যুব বিভাগের সভাপতি মোহাম্মদ আল আমিন বিশ্বাস এবং ব্যবসায়ী সংগঠনের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া স্থানীয় ফুটবলার, ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফুটবল তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করার পাশাপাশি দলগত ঐক্য, শৃঙ্খলাবোধ ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখা এবং মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত ব্যক্তিরা। সি.এইচ.আর ফুটবল একাডেমির পরিচালক সোহেল রানা ও খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দেয়ার এ উদ্যোগকে কেন্দ্র করে উপস্থিত ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ দেখা যায়। স্থানীয় পর্যায়ে ফুটবলের চর্চা অব্যাহত রাখতে এবং নতুন খেলোয়াড় তৈরিতে প্রয়োজনীয় সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, নিয়মিত অনুশীলন ও প্রয়োজনীয় সহযোগিতা পেলে চিৎলা গ্রামের তরুণ ফুটবলাররা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবেন এবং ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে এলাকার প্রতিনিধিত্ব করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ