আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতদর্শনায় আদালতের বিচারাধীন জমিতে টিনের চালা

দর্শনায় আদালতের বিচারাধীন জমিতে টিনের চালা




দর্শনা অফিস:

দর্শনা পৌর এলাকার মুজিবনগর সড়কে দর্শনা প্রেসক্লাবের বিপরীতে আদালতে বিচারাধীন একটি জমিতে টিনের চালা নির্মাণ, জমি ছেড়ে দিতে চাপ ও হুমকি দেয়ার অভিযোগের পর এবার সাংবাদিকের সঙ্গে অসদাচরণ ও হুমকিসুলভ আচরণের অভিযোগ উঠেছে ইমরান হোসাইন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ফোন করা হলে তিনি জমি নিয়ে বিরোধের জবাব দেয়ার পরিবর্তে সাংবাদিকের পেশাগত পরিচয়, সংবাদমাধ্যমে কাজ করার যোগ্যতা এবং প্রেসক্লাবের দায়িত্ব নিয়ে পাল্টা প্রশ্ন করেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জমির মালিকানা নিয়ে বিরোধের পাশাপাশি আদালতে বিচারাধীন জমিতে স্থাপনা নির্মাণের চেষ্টা এবং অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গিয়ে সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত কথোপকথনের বিষয়টি সামনে এসেছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি তিনি জেনেছেন। দুই পক্ষকে থানায় ডাকা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দর্শনা পৌর এলাকার মুজিবনগর সড়কে দর্শনা প্রেসক্লাবের বিপরীতে ৬ দশমিক ৩০ শতক জমি নিয়ে নাহিদ কবীর মনুর সঙ্গে নাসির উদ্দিন ও তার ছেলেদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। নাহিদ কবীর মনুর দাবি, জমিটি তার নামে খারিজকৃত। সেখানে দীর্ঘদিন ধরে ভাড়ায় একটি বৈদ্যুতিক সরঞ্জামের দোকান ও একটি চায়ের দোকান পরিচালিত হয়ে আসছে। অভিযোগে বলা হয়, গত ২৪ মার্চ ওই জমিতে টিন ও বাঁশ দিয়ে ঘর নির্মাণের চেষ্টা করা হলে তিনি বাধা দেন। পরে গত ৯ জুন ইট, বালু ও সিমেন্ট দিয়ে স্থাপনা নির্মাণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় গত ২২ জুন চুয়াডাঙ্গার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় মামলা করেন নাহিদ কবীর মনু। ২৪ জুন দর্শনা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিম স্বাক্ষরিত একটি নোটিশ বিবাদী নাসির উদ্দিনকে দেয়া হয়। অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর আদালতে ধার্য তারিখে পরবর্তী শুনানির জন্য ১১ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে। তার দাবি, মামলাটি এখনো বিচারাধীন।
লিখিত অভিযোগে নাহিদ কবীর মনু উল্লেখ করেন, গত ২২ অক্টোবর বেলা আনুমানিক তিনটার দিকে নাসির উদ্দিনের স্ত্রী ফেরদৌসী বেগম তার দুই ছেলে বাহাউদ্দিন কবীর ও শাহরিয়ার কবীর অঙ্কুরকে সঙ্গে নিয়ে বিরোধপূর্ণ জমিতে একটি টিনের চালা তৈরি করে ওপরে তুলে রাখেন। খবর পেয়ে দর্শনা থানার এএসআই আরিফুল ইসলাম ঘটনাস্থলে যান এবং তাদের নিষেধ করেন বলে অভিযোগকারীর দাবি। তবে এরপরও তারা টিনের চালাটি না সরিয়ে সেখান থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া গত ১২ অক্টোবর দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে ইমরান নামের এক ব্যক্তি মুঠোফোনে তাকে জমি ছেড়ে দেয়ার জন্য চাপ দেন ও হুমকি দেন বলে অভিযোগ করেন নাহিদ কবীর মনু। ওই কথোপকথনের ১২ মিনিট ৩ সেকেন্ডের একটি অডিও রেকর্ড তার কাছে রয়েছে বলে তিনি দাবি করেন। পাশাপাশি শাহরিয়ার কবীর অঙ্কুর হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তার মাধ্যমে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগগুলোর বিষয়ে বক্তব্য জানতে সাংবাদিক ইমরান হোসাইনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। কথোপকথনে ইমরান নিজেকে ঢাকার গুলশানের একজন ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন বলে জানা গেছে। জমি নিয়ে বিরোধের বিষয়ে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে চান বলেও কথোপকথনে উল্লেখ করেন তিনি। তবে অভিযোগের বিষয়ে জানতে চাওয়ার একপর্যায়ে কথোপকথন উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ উঠেছে। এ সময় তিনি সাংবাদিককে উদ্দেশ করে বলেন, ‘আপনি প্রেসক্লাবের সভাপতি-সেক্রেটারি, তাই কী হয়েছে?’ তিনি আরও বলেন, ‘আপনার কি ধারণা যে আপনি প্রেসক্লাবের সভাপতি বা সেক্রেটারি বললে আমি ভয় পেয়ে বইসা থাকব?’ কথোপকথনে তাকে আরও বলতে শোনা যায়, ‘আপনি কি দর্শনার পুরো দায়িত্ব নিয়ে বইসা আছেন? আপনি আমাকে কিসের ভয় দেখাচ্ছেন?’ এ ছাড়া ‘আপনাকে আমাকে বলতে হবে আমার কথাটা। শুনবেন’Ñএ ধরনের বক্তব্যও উঠে আসে। তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করার কথাও বলেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারী পক্ষের দাবি, এসব বক্তব্য সাংবাদিকের পেশাগত পরিচয়কে প্রশ্নবিদ্ধ করা এবং ভয় দেখানোর শামিল। তবে কথোপকথনের বিষয়ে ইমরান হোসাইনের পূর্ণাঙ্গ বক্তব্য পাওয়া যায়নি। জমি নিয়ে বিরোধের অভিযোগ এবং সাংবাদিকের সঙ্গে কথোপকথনে তার বক্তব্যÑদুটিরই স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, বিষয়টি আমি আজকে জানতে পেরেছি। আমি পুলিশ পাঠিয়েছিলাম। উভয় পক্ষকে ডাকা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে নাসির উদ্দিন ও তার স্ত্রী ফেরদৌসী বেগমের বক্তব্য জানতে তাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। ফলে জমির মালিকানা নিয়ে বিরোধ, টিনের চালা নির্মাণ এবং হুমকির অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ