আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজখেলাধুলাদর্শনায় হাসান স্মৃতি ফুটবলের নকআউট পর্বের সেমিফাইনালে কুষ্টিয়ার ভোরের পাখি

দর্শনায় হাসান স্মৃতি ফুটবলের নকআউট পর্বের সেমিফাইনালে কুষ্টিয়ার ভোরের পাখি




দর্শনা অফিস:

চুয়াডাঙ্গার দর্শনায় রামাযুস আয়োজিত হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের নকআউট পর্বের শেষ খেলায় টাইব্রেকারে জয় পেয়েছে কুষ্টিয়া ভোরের পাখি ফুটবল একাডেমি। গতকাল শুক্রবার বিকেল চারটায় দর্শনার মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে খুলনার এসবি আলী ফুটবল একাডেমিকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় দলটি। খেলাকে ঘিরে মাঠে দর্শকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। দুই দলের খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে নকআউট পর্বের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত খেলার পর টাইব্রেকারে জয়-পরাজয় নির্ধারিত হলে শেষ হাসি হাসে কুষ্টিয়ার ভোরের পাখি ফুটবল একাডেমি।
ম্যাচে কুষ্টিয়া ভোরের পাখি ফুটবল একাডেমির খেলোয়াড় লালন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক ও ঐতিহ্যবাহী মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ মশিউর রহমান।
রামাযুসের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান বলেন, ‘মাদককে না বলি, খেলাধুলায় মনোনিবেশ করি।’ তিনি বলেন, খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ইতিবাচক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ক্রীড়ামনস্কতা বাড়াতে সহায়ক হবে। মশিউর রহমান আরও বলেন, রামাযুসের উদ্যোগে এলাকায় খেলাধুলার পরিবেশ ফিরে আসতে দেখে তিনি সন্তুষ্ট। এ আয়োজনের সঙ্গে যুক্ত আয়োজক, খেলা পরিচালনায় দায়িত্ব পালনকারী ব্যক্তিবর্গ এবং উপস্থিত দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক ও দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি হাফিজুল আলমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা। হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে স্থানীয় তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং এলাকায় ক্রীড়াচর্চার পরিবেশ জোরদার করার উদ্যোগ নিয়েছে আয়োজক সংগঠন রামাযুস। নকআউট পর্বের শেষ ম্যাচে জয়ের মধ্য দিয়ে কুষ্টিয়া ভোরের পাখি ফুটবল একাডেমি এখন সেমিফাইনালে লড়ার অপেক্ষায়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ