আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতচুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় মাদক মামলার আসামিসহ গ্রেপ্তার ৬

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় মাদক মামলার আসামিসহ গ্রেপ্তার ৬




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার এক আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে দুই পিস ইয়াবা ট্যাবলেট, গ্যাসলাইটে মোড়ানো অবস্থায় একটি ১০০ টাকার নোট ও দুটি সিগারেট উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালিত হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, মিয়াপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমান ইভান (২৮), পুরাতন বাজারের থানাপাড়া এলাকার সুলতান মাহমুদ নাইম (২৪), রোয়াকুলি গ্রামের সোহাগ হোসেন (২৩), উদয়পুর গ্রামের রাবিয়া খাতুন ও মাদারহুদা গ্রামের মামুন অর রশীদ। সবাই একই উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পৌর বাস টার্মিনাল এলাকা থেকে মোস্তাফিজুর রহমান ইভানকে গ্রেফতার করা হয়। গত ১৬ অক্টোবর দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তিনি অভিযুক্ত। শনিবার দুপুর ১২টার দিকে তাঁকে আদালতে হাজির করা হয়। এর আগে শনিবার ভোর ৪টার দিকে রোয়াকুলি গ্রামে আশরাফুল আলম বাবুর বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে সুলতান মাহমুদ নাইম ও সোহাগ হোসেনকে আটক করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে ইয়াবা, গ্যাসলাইট, ১০০ টাকার নোট ও সিগারেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সামারি ট্রায়াল প্রসিকিউশন দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়। এছাড়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে আলমডাঙ্গা থানা ও বিভিন্ন পুলিশ ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযান চালান। এতে নিজ নিজ বাড়ি থেকে উদয়পুর গ্রামের রাবিয়া খাতুন ও মাদারহুদা গ্রামের মামুন অর রশীদকে আটক করা হয়। শনিবার দুপুরে তাদেরও আদালতে হাজির করা হয়।
থানা-পুলিশ জানিয়েছে , মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এ ধরনের অভিযান চলমান থাকবে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

অপরদিকে, দামুড়হুদায় গাঁজা সেবনের দায়ে রাশিদুল (৪২) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে। গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের অভিযানের পর তাকে আদালতে নেয়া হলে এ দণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত রাশিদুল দামুড়হুদা উপজেলার জয়রামপুর শেখপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত ছুন্নত আলী।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দামুড়হুদা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গাঁজা সেবনের দায়ে রাশিদুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে হাজির করা হলে আদালত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেন। চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ