আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতচুয়াডাঙ্গা ও মহেশপুর সীমান্তে আসামীবিহীন ভারতীয় সিরাপ-ওষুধ ও কীটনাশক জব্দ

চুয়াডাঙ্গা ও মহেশপুর সীমান্তে আসামীবিহীন ভারতীয় সিরাপ-ওষুধ ও কীটনাশক জব্দ




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী পৃথক চারটি অভিযান চালিয়ে ২৫৭ বোতল ভারতীয় সিরাপ, ৮ হাজার ৮৫০ পিস ভারতীয় ওষুধ এবং ২৪১ প্যাকেট কীটনাশক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত সোমবার সন্ধ্যা থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এসব অভিযান চালায়। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল মঙ্গলবার মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার ভোররাত থেকে সকাল পর্যন্ত তিনটি অভিযান চালানো হয়। এর মধ্যে দুটি অভিযানে ভারতীয় সিরাপ এবং অন্যটিতে ভারতীয় ওষুধ ও কীটনাশক জব্দ করা হয়। এর আগের দিন সোমবার সন্ধ্যায় জীবননগর সীমান্ত এলাকায় আরেকটি অভিযানে ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার ভোররাত ৩টা ৪৫ মিনিটের দিকে সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায় বিজিবি। সীমান্ত পিলার ৫৭/১-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলেহাটি মসজিদের পাশ থেকে ১৬৭ বোতল ভারতীয় সিরাপ জব্দ করা হয়। নায়েব সুবেদার একরামুল হকের নেতৃত্বে নিয়মিত মাদকবিরোধী অভিযানে এসব সিরাপ উদ্ধার করা হয়। এর আগে রাত ২টা ২৫ মিনিটের দিকে নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে আরও ৯০ বোতল ভারতীয় সিরাপ জব্দ করা হয়। সীমান্ত পিলার ৭৩/২-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিংনগর গ্রামের হালদারপাড়ার একটি পাকা রাস্তার পাশ থেকে এসব সিরাপ উদ্ধার করা হয়। হাবিলদার জামাল খানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। একই দিন সকাল আটটার দিকে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালায় বিজিবি। সীমান্ত পিলার ৬৯/এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের সোনা মিয়ার ধানক্ষেত থেকে ৮ হাজার ৮৫০ পিস ভারতীয় ওষুধ ও ১৯১ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়। সুবেদার জামিরুল ইসলামের নেতৃত্বে নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। এছাড়া সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে আরও ৫০ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়। সীমান্ত পিলার ৬৮/এমপি থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর এলাকার একটি পাকা রাস্তার পাশ থেকে এসব কীটনাশক উদ্ধার করেন হাবিলদার মুন্সী সোহরাব হোসেনের নেতৃত্বাধীন বিজিবি সদস্যরা।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানায়, চারটি অভিযানেই এসব মাদক, ওষুধ ও কীটনাশক মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা পণ্যগুলো জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিজ্ঞপ্তিতে এসব অভিযানের তথ্য নিশ্চিত করেছেন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ