আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতজীবননগরে বিভিন্ন আইনে ১৪ মামলায় জরিমানা ৮৬ হাজার টাকা

জীবননগরে বিভিন্ন আইনে ১৪ মামলায় জরিমানা ৮৬ হাজার টাকা




জীবননগর অফিস:

জীবননগরে ট্রাফিক আইন অমান্য ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে দেড় শতাধিক মোটরসাইকেল থামিয়ে যাচাই-বাছাই করেছে পুলিশ। এ সময় আইন ভঙ্গের দায়ে ১৪টি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ৮৬ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বুধবার সকাল থেকে জীবননগর পৌর শহরের বাসস্ট্যান্ড চত্বর এলাকায় পুলিশ ও ট্রাফিক সার্জেন্টদের সমন্বয়ে এ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়। সড়ক দুর্ঘটনা কমানো, মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিত করা এবং লাইসেন্স ও নিবন্ধনবিহীন যানবাহন চলাচল বন্ধের লক্ষ্যে এ অভিযান চালানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চেকপোস্টে বিভিন্ন মোটরসাইকেল থামিয়ে চালকদের ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের নিবন্ধন সনদ, হেলমেটসহ প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয়। যেসব মোটরসাইকেলে অনিয়ম পাওয়া গেছে, সেগুলো যাচাই-বাছাইয়ের জন্য আটক করা হয়। পরে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১৪টি মামলা করা হয় এবং মোট ৮৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে মোটরসাইকেল চালকদের ট্রাফিক আইন মেনে চলা জরুরি। বিশেষ করে চালকের ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা এবং চালক ও আরোহীর নিরাপত্তায় হেলমেট ব্যবহার নিশ্চিত করতে হবে। তারা আরও জানান, সড়ক নিরাপত্তা জোরদার এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠায় নিয়মিত চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে। আইন অমান্য করে যানবাহন চালালে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের নিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র নিশ্চিত করে রাস্তায় নামার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে হেলমেট ছাড়া মোটরসাইকেল না চালানোর পরামর্শ দেয়া হয়েছে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি চালকদের মধ্যে সচেতনতা বাড়ানোও জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের মতে, ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদ গতিতে যানবাহন চালানো এবং প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী ব্যবহার করা গেলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ