আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরচট্টগ্রাম বিভাগজীবননগরে ট্রান্সফরমার চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার

জীবননগরে ট্রান্সফরমার চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার


জীবননগর অফিস: জীবননগরে কৃষি জমিতে সেচের কাজে ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করা একটি সংঘবদ্ধ চোরচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ, কপার (তামার) কয়েল, চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম, একটি প্রাইভেট কার ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর থানা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলাইমান শেখ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মৃত আনোয়ারের ছেলে আব্দুল মালেক (৪৫), চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ার জাহিদ শেখের ছেলে শিপলু (২৮), বগুড়ার কাহালু উপজেলার কাশেম খাঁর ছেলে টুলু (৪৪), চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মৃত মজিবরের ছেলে স্বপন উদ্দিন (৩৭), মিজানুরের ছেলে সবুজ সেখ (৩৭) এবং আব্দুল গফুরের ছেলে জাফর আহমেদ (৩৪)।


পুলিশ জানায়, গত ৪ আগস্ট জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর গ্রামের দক্ষিণ মাঠে কৃষক আবু জাফর বিশ্বাসের সেচকাজে ব্যবহৃত বৈদ্যুতিক খুঁটিতে স্থাপিত তিনটি ট্রান্সফরমার খুলে ভেতরের তামার কয়েল ও তেল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে তার প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। একই দিনে একই এলাকার আরেক সেচ ব্যবসায়ী আনারুল ইসলামের একটি ট্রান্সফরমারও চুরি হয়। একদিনে চারটি ট্রান্সফরমার চুরির ঘটনায় সীমান্তবর্তী ওই অঞ্চলের কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেচ মৌসুমে এমন ঘটনায় কৃষিকাজ ব্যাহত হওয়ার আশঙ্কাও তৈরি হয়। পরে ক্ষতিগ্রস্ত কৃষক আবু জাফর বিশ্বাস বাদী হয়ে ৪ আগস্ট জীবননগর থানায় একটি মামলা দায়ের করেন।


সংবাদ সম্মেলনে ওসি সোলাইমান শেখ বলেন, ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপারের নির্দেশনায় একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়। জেলা সিসিআইসি ও জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় গোপন তথ্য সংগ্রহ এবং আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার করে প্রথমে চক্রটির মূল পরিকল্পনাকারীকে শনাক্ত ও আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরচক্রের আরও পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, অভিযানে চুরি হওয়া ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ, মূল্যবান কপার (তামার) কয়েল, চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, একটি প্রাইভেট কার এবং একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।


ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার হওয়া চক্রটি দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গাসহ আশপাশের বিভিন্ন এলাকায় কৃষি সেচে ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে ভেতরের তামা ও ট্রান্সফরমারের তেল বিক্রি করে আসছিল। এভাবে তারা সংঘবদ্ধভাবে কৃষকদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ফেলছিল। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ