আজ ,,
,

শিরোনামঃ
📰ডিসেম্বর পর্যন্ত বাড়তি নজর, প্রশাসনের পাশাপাশি সতর্ক থাকবে বিএনপিসহ মিত্ররাও📰চুয়াডাঙ্গায় মাদকসহ আটক ৩ জনকে জেল-জরিমানা📰উন্নয়নকাজে রাজনৈতিক বৈষম্য থাকা উচিত নয়: এমপি রুহুল📰দর্শনায় যুবদল ও ছাত্রদল কর্মীদের পাল্টাপাল্টি হামলায় দুজন আহত📰চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি পদে শাহজাহান মুকুল সম্পাদক পদে আব্দুল মজিদ📰সবাই মিলে দায়িত্বশীল ভূমিকা রাখলে মানুষের প্রত্যাশা পূরণ হবে: এমপি রাসেল📰জীবননগরে ৫ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ📰চুয়াডাঙ্গায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে প্রতিবন্ধীর ভাতার টাকা লুট📰আলমডাঙ্গায় মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান গ্রেফতার-৫📰শিশুদের নিরাপত্তায় সবাইকে দায়িত্বশীল ও সাবধান থাকার আহ্বান
হোম পেজআইন আদালতজীবননগরে হামলা-চাঁদাবাজির মামলায় সাবেক পৌর মেয়র টোটন গ্রেপ্তার

জীবননগরে হামলা-চাঁদাবাজির মামলায় সাবেক পৌর মেয়র টোটন গ্রেপ্তার




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার জীবননগরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলা, চাঁদা দাবি, মারধর, টাকা ছিনিয়ে নেয়া ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে করা মামলায় চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টার দিকে তাকে চুয়াডাঙ্গা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা কামালের আদালতে হাজির করে পুলিশ। আদালতে হাজিরের পর তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ সময় তার আইনজীবীরা ওই মামলায় জামিন আবেদন করলে বিচারক না-মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের ছোট ভাই। তিনি চুয়াডাঙ্গা জেলা শহরের আরামপাড়ার বাসিন্দা প্রয়াত সিরাজুল ইসলাম জোয়ার্দ্দারের ছেলে। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় জেলার রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ অবস্থানে ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান টোটন। পরে ২০২৫ সালের ১৩ নভেম্বর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চক্রান্তের অভিযোগসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
জীবননগর থানার মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ জুলাই বিকেল সাড়ে তিনটার দিকে জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলছিল। এ সময় চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগর টগরের নির্দেশে অন্য আসামিরা লাঠিসোঁটা, কাঠের বাটাম, ধারালো রামদা ও দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হন বলে অভিযোগ করা হয়েছে। অস্ত্রের ভয় দেখিয়ে তারা এলাকায় আতঙ্ক ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন বলে এজাহারে উল্লেখ রয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী আনোয়ার হোসেন বাদী হয়ে জীবননগর থানায় অভিযোগ দেন। এজাহারে সাবেক সংসদ সদস্য আলী আজগর টগরকে এক নম্বর আসামি করে মোট ১২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করার কথা বলা হয়েছে। আসামিদের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, পৌরসভার সাবেক কাউন্সিলরসহ বিভিন্ন এলাকার ব্যক্তির নাম রয়েছে।
এজাহারে বাদী আনোয়ার হোসেন অভিযোগ করেন, ঘটনার সময় তিনি প্রতিবাদ করতে গেলে কয়েকজন আসামি তার পথরোধ করেন। তাকে খুন-জখমের ভয় দেখিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। একপর্যায়ে তার সঙ্গে থাকা তুষার (২৮) নামের এক ব্যক্তিকে কাঠের বাটাম, লোহার রড ও হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এজাহারের বর্ণনা অনুযায়ী, মারধরের একপর্যায়ে তুষার মাটিতে পড়ে গেলে কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করেন। এতে তার মুখের বাঁ পাশের হাড় ভেঙে যায়। তুষারকে রক্ষা করতে বাদী এগিয়ে গেলে কয়েকজন আসামি তার ব্যাগে থাকা ৭ লাখ ২৫ হাজার টাকা নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। বাদীর দাবি, ওই টাকা তার ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল কেনার জন্য ব্যাংকে জমা দিতে সঙ্গে রেখেছিলেন। এছাড়া আনোয়ার হোসেনের ব্যবহৃত অ্যাপাচি ৪ভি ১৬৫ সিসি মোটরসাইকেলটি ভাঙচুর করে আনুমানিক ১ লাখ টাকার ক্ষতি করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে। ঘটনাস্থল ত্যাগ করার সময় বাদী ও তার সঙ্গে থাকা লোকজনকে খুন-জখমের হুমকি দেয়ার অভিযোগও করা হয়েছে। পরে স্থানীয় লোকজন আহত তুষারকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে শাহিন আহমেদ, হাসান আহমেদ, ইউনুছ আলী ও মুরাদসহ কয়েকজনের নাম এজাহারে উল্লেখ করেছেন বাদী।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ