আজ ,,
,

শিরোনামঃ
📰ডিসেম্বর পর্যন্ত বাড়তি নজর, প্রশাসনের পাশাপাশি সতর্ক থাকবে বিএনপিসহ মিত্ররাও📰চুয়াডাঙ্গায় মাদকসহ আটক ৩ জনকে জেল-জরিমানা📰উন্নয়নকাজে রাজনৈতিক বৈষম্য থাকা উচিত নয়: এমপি রুহুল📰দর্শনায় যুবদল ও ছাত্রদল কর্মীদের পাল্টাপাল্টি হামলায় দুজন আহত📰চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি পদে শাহজাহান মুকুল সম্পাদক পদে আব্দুল মজিদ📰সবাই মিলে দায়িত্বশীল ভূমিকা রাখলে মানুষের প্রত্যাশা পূরণ হবে: এমপি রাসেল📰জীবননগরে ৫ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ📰চুয়াডাঙ্গায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে প্রতিবন্ধীর ভাতার টাকা লুট📰আলমডাঙ্গায় মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান গ্রেফতার-৫📰শিশুদের নিরাপত্তায় সবাইকে দায়িত্বশীল ও সাবধান থাকার আহ্বান
হোম পেজআইন আদালতআলমডাঙ্গায় মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান গ্রেফতার-৫

আলমডাঙ্গায় মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান গ্রেফতার-৫




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে মাদক মামলার দুই আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার তিনজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেছেন আদালত। সোমবার ও মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকা ও পৌর এলাকায় এসব অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেনÑ যাদবপুর গ্রামের আন্নাস আলীর ছেলে সেলিম রেজা (৪১), ওয়াপদাপাড়া রেলস্টেশনপাড়ার আরজেদের ছেলে রিপন (৩২), এরশাদপুর স্কুলপাড়ার মন্টু বিশ্বাসের ছেলে মনোয়ার বিশ্বাস (৩৬), নওদা বন্ডবিল গ্রামের মৃত কামালের ছেলে রনি (২৮) এবং গোবিন্দপুর গ্রামের ঝন্টু মিয়ার ছেলে সোহান মিয়া (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত দেড়টার দিকে পোলতাডাঙ্গা গ্রামের আরেফিনের গরুর খামারের সামনে অভিযান চালিয়ে সেলিম রেজাকে গ্রেফতার করা হয়। একই রাতে আড়াইটার দিকে আলমডাঙ্গা রেলস্টেশনপাড়ায় নুরু হাজির কাপড়ের শেড থেকে রিপনকে গ্রেফতার করা হয়। দুজনই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার আসামি। গ্রেফতারের পর তাদের আদালতে পাঠানো হয়। অন্যদিকে সোমবার রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকায় বাবু কমিশনারের বাড়ির সামনে অভিযান চালিয়ে মনোয়ার বিশ্বাসকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে তিন পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন সন্ধ্যা সাড়ে ৫টার দিকে গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ডে মেসার্স আতিয়ার এন্টারপ্রাইজের সামনে অভিযান চালিয়ে রনি ও সোহান মিয়াকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে আরও ছয় পিস ট্যাপেন্টাডল জব্দ করা হয়। দুটি অভিযানে মোট নয় পিস ট্যাপেন্টাডল উদ্ধার হয়।
এদিকে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার তিনজনকে আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে এবং চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের নির্দেশনায় অভিযানগুলো পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ