আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরমন্ত্রীর আসার খবরে বদলে গেলো চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিত্র

মন্ত্রীর আসার খবরে বদলে গেলো চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিত্র




নিজস্ব প্রতিবেদক:

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন ঝিনাইদহে অবস্থান করছেন এমন খবর ছড়িয়ে পড়েছিল গণমাধ্যমে। আর সেই খবরের পরই যেন বদলে গেল চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চেনা চিত্র। সকাল থেকেই শুরু হলো ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। ঝাড়ু দেয়া, কক্ষ ও টয়লেট পরিষ্কার, ড্রেন থেকে ময়লা সরানো সব মিলিয়ে হাসপাতালজুড়ে দেখা গেল বাড়তি ব্যস্ততা। তবে শেষ পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দেখা যায়নি। কিন্তু মন্ত্রীর সম্ভাব্য আগমনকে ঘিরে কয়েক ঘণ্টার তৎপরতায় হাসপাতালের পরিবেশে যে পরিবর্তন দেখা গেল, সেটিই এখন স্থানীয়দের আলোচনার বিষয় হয়ে উঠেছে।

গতকাল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সরেজমিনে দেখা যায়, কর্তব্যরত স্বেচ্ছাসেবক ও কর্মীরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত। হাসপাতালের বিভিন্ন কক্ষ, টয়লেট, আসবাবপত্র ও ড্রেন পরিষ্কার করা হচ্ছে। হাসপাতাল চত্বর ও আশপাশে পড়ে থাকা ময়লা-আবর্জনাও সরিয়ে নেয়া হয়েছে। ফলে আগের তুলনায় হাসপাতাল এলাকায় ময়লা ও দুর্গন্ধ অনেকটাই কমে আসে। শুধু পরিচ্ছন্নতাকর্মীরাই নন, স্বাস্থ্যমন্ত্রীর সম্ভাব্য সফরের খবর ছড়িয়ে পড়ার পর চিকিৎসক ও স্টাফদের মধ্যেও বাড়তি সতর্কতা দেখা যায়। হাসপাতালের বিভিন্ন অংশে তৎপরতা বেড়ে যায়। যেন গুরুত্বপূর্ণ কোনো অতিথিকে স্বাগত জানানোর প্রস্তুতি চলছে। হাসপাতাল রোডেও দেখা যায় একই চিত্র। মন্ত্রীর সফরের সম্ভাব্যতার খবর ছড়িয়ে পড়ার পর আশপাশের বিভিন্ন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ওষুধের দোকানেও পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ নানা বিষয়ে তৎপরতা বাড়ে। সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজ নিজ প্রতিষ্ঠানের পরিবেশ ঠিকঠাক রাখতে ব্যস্ত হয়ে পড়েন। সকাল থেকে বিকেল পর্যন্ত সদর হাসপাতাল এলাকায় তৈরি হয় এক ধরনের ব্যস্ততা ও সতর্কতামূলক পরিস্থিতি।
কয়েকজন গণমাধ্যমকর্মী জানান, স্বাস্থ্যমন্ত্রীর আগমনের খবর পেয়ে তারা সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত হাসপাতাল এলাকায় অপেক্ষা করেন। কিন্তু শেষ পর্যন্ত মন্ত্রী সেখানে আসেননি। তবে মন্ত্রী না এলেও তার সম্ভাব্য সফরের প্রভাব পড়ে হাসপাতালের পরিবেশে। স্থানীয় কয়েকজনের ভাষ্য, হাসপাতালের আশপাশে যেখানে প্রায়ই ময়লা-আবর্জনা ও দুর্গন্ধের অভিযোগ থাকে, সেদিন সেখানে তেমনটা দেখা যায়নি। হাসপাতালের পরিবেশও ছিল তুলনামূলক পরিচ্ছন্ন ও গোছানো।
গণমাধ্যমকর্মী আরও বলেন, স্বাস্থ্যমন্ত্রীর আগমনের খবরে শুধু হাসপাতালের পরিচ্ছন্নতাই নয়, খাবারের মান নিয়েও বাড়তি নজরদারির চিত্র দেখা গেছে। আশপাশের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতেও ছিল প্রস্তুতির ছাপ।
এমন পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন, একজন মন্ত্রীর সফরের খবরই যদি কয়েক ঘণ্টার মধ্যে হাসপাতালের পরিবেশ বদলে দিতে পারে, তাহলে নিয়মিত তদারকি থাকলে প্রতিদিনই কেন এমন পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা হবে না? স্থানীয় এক বাসিন্দা বলেন, হাসপাতাল তো প্রতিদিনই রোগী ও স্বজনদের ভিড়ে থাকে। তাদের কাছে পরিচ্ছন্ন পরিবেশ কোনো বিশেষ দিনের বিষয় নয়। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা গেলে রোগী ও স্বজনদের ভোগান্তি যেমন কমবে, তেমনি হাসপাতালের পরিবেশও হবে স্বাস্থ্যকর।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বলেন, স্বাস্থ্যমন্ত্রীর সফরকে ঘিরে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। এতে কোনো সমস্যা আছে? সবাই তো কথা শোনে না। আজ সবাই কথা শুনেছে, যার কারণে পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে। আমরা চেষ্টা করি হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে।
স্বাস্থ্যমন্ত্রীর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে কয়েক ঘণ্টার এই তৎপরতা শেষ পর্যন্ত একটি বড় প্রশ্নই সামনে এনেছে। হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কি কোনো বিশেষ অতিথির আগমনের খবরের অপেক্ষায় থাকতে হবে? রোগীদের জন্য হাসপাতাল একটি সেবার জায়গা। সেখানে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা বিশেষ কোনো দিনের আনুষ্ঠানিকতা নয়; বরং প্রতিদিনের দায়িত্ব। তাই স্থানীয়দের প্রত্যাশা, মন্ত্রী আসুন বা না আসুন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের এই পরিচ্ছন্ন ও গোছানো চিত্র যেন নিয়মিতই দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ