আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতআলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার

আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক নারীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুজনের কাছ থেকে ১১ গ্রাম গাঁজা এবং একজনের কাছ থেকে দুটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। বুধ ও বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার চারজনকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন এনায়েতপুর গ্রামের মান্নানের মেয়ে লিল্পি খাতুন (৪১), গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড এলাকার প্রয়াত শাহজাহান বিশ্বাসের ছেলে ঝন্টু বিশ্বাস (৪৫), আনন্দধাম গ্রামের কালু কসাইয়ের ছেলে জীবন ওরফে ঝন্টু (৩০) এবং রাধিকাগঞ্জ পশুহাট এলাকার ইনামুল হকের ছেলে রোহান হক (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বেলা পৌনে ১১টার দিকে এনায়েতপুর গ্রামে নিজের বাড়ি থেকে লিল্পি খাতুনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। আলমডাঙ্গা থানার এএসআই জামির আলী ও এএসআই নজরুল ইসলাম পুলিশের অন্য সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করেন। একই দিন রাত ১১টার দিকে গোবিন্দপুর জে এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে ঝন্টু বিশ্বাসকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। আলমডাঙ্গা থানার এসআই শীতল বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এছাড়া বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের পশুহাটের পাশে পানহাটের টিনশেডের সামনে থেকে রোহান হককে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই দিন রাতে পৌর এলাকার থানাপাড়ায় হেলাল চেয়ারম্যানের বাড়ির সামনের রাস্তা থেকে জীবন ওরফে ঝন্টুকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। দুটি অভিযানের নেতৃত্ব দেন এসআই শীতল বিশ্বাস।
পুলিশ জানায়, গাঁজা ও ট্যাপেন্টাডল উদ্ধারের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেয়া হয়েছে। গ্রেফতার চারজনকেই আদালতে পাঠানো হয়েছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে পুলিশের অভিযান চলবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ