আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগআলমডাঙ্গা সরকারি কলেজ চত্বরে বিএনসিসি সদস্যকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ

আলমডাঙ্গা সরকারি কলেজ চত্বরে বিএনসিসি সদস্যকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় বিএনসিসির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার সাবেক আহ্বায়ক আরাফাত রহমানকে (২২) পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বেলা ১টার দিকে আলমডাঙ্গা সরকারি কলেজ চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরাফাত রহমান তিনজনের নাম উল্লেখ করে এবং আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, পূর্ববিরোধ ও রাজনৈতিক মতবিরোধের জেরে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। এ সময় লোহার পাইপ ও কাঠের ডেমো রাইফেল দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে শরীরের বিভিন্ন স্থানে কালশিরা ও নীলাফোলা জখম হয়েছে। পরে বিএনসিসির সদস্যরা তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আরাফাত রহমানের ভাষ্য, বুধবার বেলা ১টার দিকে বিএনসিসির বিভিন্ন ফাইল নিয়ে তিনি ও তার সহপাঠীরা কলেজে প্রবেশ করেন। এ সময় পূর্ববিরোধের জেরে কাজল, সাইফ ও স্বপ্নীল তাকে এক পাশে নিয়ে চড়-থাপ্পড় মারেন। পরে কলেজের শিক্ষকেরা বিষয়টি টের পেয়ে তাদের থামান। শিক্ষকের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয় এবং অভিযুক্তরা তাদের ভুল স্বীকার করেন। আরাফাতের অভিযোগ, এর প্রায় ২০ মিনিট পর আবারও কলেজ চত্বরেই তার ওপর হামলা চালানো হয়। এ সময় বিএনসিসির প্রশিক্ষণে ব্যবহৃত ডেমো রাইফেল ও লোহার লাঠি দিয়ে তাকে মারধর করা হয়। পরে হামলাকারীরা চলে গেলে সহপাঠীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্তদের একজন স্বপ্নীল বলেন, রাজনৈতিক কোনো বিরোধ ছিল না। তবে একটি মেয়ের সঙ্গে যোগাযোগের বিষয় নিয়ে কলেজে তাকে নিষেধ করা হয়। এ সময় বাকবিতণ্ডা হলে শিক্ষকরা বিষয়টি মীমাংসা করে দেন। পরে আরাফাত উসকানিমূলক কথাবার্তা বলতে শুরু করেন। এরপর কয়েকজন মিলে তাকে মারধর করেছে বলে জানতে পেরেছি। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ