আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজখেলাধুলাআলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা

আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা




ক্রীড়া প্রতিবেদক:

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আলমডাঙ্গা পৌরসভাকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে চুয়াডাঙ্গা পৌরসভা। শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে এক গোলের ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে চুয়াডাঙ্গা পৌরসভা। গতকাল শনিবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা মোহামেডান স্পোর্টিং ক্লাব মাঠের (পুরাতন স্টেডিয়াম) অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল জয়ের তীব্র আকাক্সক্ষা। গ্যালারিভর্তি দর্শকের করতালি ও উচ্ছ্বাসে পুরো মাঠজুড়ে তৈরি হয় উৎসবের আবহ।
খেলা শুরুর মাত্র তিন মিনিটের মাথায় এগিয়ে যায় চুয়াডাঙ্গা পৌরসভা। নাইজেরিয়ান খেলোয়াড় বেলালের বাড়ানো বল থেকে গোল করেন চুয়াডাঙ্গা পৌরসভা দলের হয়ে খেলা ঝিনাইদহের উদীয়মান ফুটবলার শাকিল উৎস। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় চুয়াডাঙ্গা পৌরসভা। গোল হজমের পর আক্রমণের ধার বাড়ায় আলমডাঙ্গা পৌরসভা। দুই বিদেশি খেলোয়াড়কে সঙ্গে নিয়ে একের পর এক আক্রমণ চালাতে থাকে দলটি। তবে চুয়াডাঙ্গা পৌরসভার রক্ষণভাগের দৃঢ়তায় প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি আলমডাঙ্গা। ১-০ ব্যবধানেই শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে চুয়াডাঙ্গা পৌরসভা। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে গোল করে ব্যবধান ২-০ করেন হাসিব। দ্বিতীয় গোল হজমের পর চাপে পড়ে আলমডাঙ্গা পৌরসভা। দুই গোল পিছিয়ে পড়ার পর দলের খেলোয়াড়দের আক্রমণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন আলমডাঙ্গা পৌরসভার কোচ শেখ শরিফুল ইসলাম। তার নির্দেশনায় প্রতিপক্ষের রক্ষণভাগে একযোগে আক্রমণ চালাতে শুরু করেন আলমডাঙ্গার খেলোয়াড়েরা। এর ফলও আসে দ্রুত। দ্বিতীয়ার্ধের ২৯ মিনিটে আলমডাঙ্গা পৌরসভার হয়ে গোল করেন জিনারুল। তার গোলে ব্যবধান কমে দাঁড়ায় ২-১। গোলের পর আলমডাঙ্গার গ্যালারিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সমর্থকদের করতালি ও উৎসাহে আরও উজ্জীবিত হয়ে ওঠেন খেলোয়াড়েরা। শেষ দিকে ম্যাচের উত্তেজনা আরও বাড়ে। সমতা ফেরাতে মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে আলমডাঙ্গা পৌরসভা। পাল্টা আক্রমণে সুযোগ তৈরির চেষ্টা করে চুয়াডাঙ্গা পৌরসভাও। তবে নির্ধারিত সময়ের শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে চুয়াডাঙ্গা পৌরসভা। এই জয়ের ফলে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে চুয়াডাঙ্গা পৌরসভা। ম্যাচে চুয়াডাঙ্গা পৌরসভার হয়ে প্রথম গোল করা শাকিল উৎস নির্বাচিত হন ম্যান অব দ্য ম্যাচ। আর আবুল বাশার পান সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম তারিকুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার, জেলা প্রশাসনের এনডিসি আলাউদ্দিন আল আজাদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী ও আব্দুর রউফ শিবলু। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বিপুল হাসান হ্যাজী, ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আহসানুজ্জামান ঝন্টু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, চুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস মহলদার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হামিদ উদ্দিন বাবু, সদর থানা যুবদলের আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিন মালিতা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, আলমডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মীর উজ্জ্বল, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ইমরান মহলদার রিন্টুসহ অনেকে। সাবেক কৃতি খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, মাহমুদুল হক লিটন, সারোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, শরিফুল ইসলাম, নাজমুল হক শান্তি, সাবেক কৃতি গোলরক্ষক রবিউল ইসলাম মল্লিক, মিজানুর রহমান মানিক, আইয়ুব হোসেন, টিপু সুলতান ও শহিদুল কদর জোয়ার্দ্দার। এছাড়া আলমডাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মামুনুর রশিদ মন্ডল, সোহাগ, চুয়াডাঙ্গা মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোষাধ্যক্ষ আশাবুল হক আশা, দপ্তর সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজন, সাবেক ফুটবলার মিলন বিশ্বাস, তরিকুল ইসলাম তরু, আহসান খান ও সুমনসহ ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলমডাঙ্গা পৌরসভা দলের কোচের দায়িত্বে ছিলেন সাবেক কৃতি ফুটবলার শরিফুল ইসলাম এবং ম্যানেজার ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইকবাল হোসেন। চুয়াডাঙ্গা পৌরসভা দলের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন সাবেক ফুটবলার মুরাদ ফেরদৌস, ম্যানেজার ছিলেন আব্দুস সবুর খান এবং দলনেতার দায়িত্বে ছিলেন সোহেল রানা। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আজ রবিবার একই মাঠে মুখোমুখি হবে আলমডাঙ্গা উপজেলা দল ও দামুড়হুদা উপজেলা দল। এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভার মুখোমুখি হবে। টুর্নামেন্টের সূচি অনুযায়ী ১৯ সেপ্টেম্বর প্রথম এবং ২০ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, টুর্নামেন্টের আগের এক ম্যাচে জীবননগর পৌরসভা দলের বিপক্ষে আলমডাঙ্গা পৌরসভা মাঠের খেলায় পরাজিত হয়েছিল। পরে খেলোয়াড়দের যোগ্যতা নিয়ে ওঠা আপত্তি পর্যালোচনা করে আপিল কমিটি জীবননগর পৌরসভা দলকে বাতিল এবং আলমডাঙ্গা পৌরসভাকে বিজয়ী ঘোষণা করে। সেই সিদ্ধান্তের পরই আলমডাঙ্গা পৌরসভা সেমিফাইনালে খেলার সুযোগ পায়। প্রথম সেমিফাইনালের ধারাভাষ্য দেন ইসলাম রকিব ও শামিম খান। ম্যাচ পরিচালনায় ছিলেন মেহেরপুর থেকে আগত রেফারি সোহেল রানা, সহকারী রেফারি ছিলেন লিটা হোসেন, পারভেজ ও জুয়েল। ম্যাচ কমিশনার ছিলেন সাবেক কৃতি গোলরক্ষক রবিউল মল্লিক।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ