আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতআলমডাঙ্গায় পরোয়ানাসহ ৮ ব্যক্তি গ্রেপ্তার , মাদক উদ্ধার

আলমডাঙ্গায় পরোয়ানাসহ ৮ ব্যক্তি গ্রেপ্তার , মাদক উদ্ধার




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় পুলিশের টানা অভিযানে চুরি মামলার আসামি, ইয়াবাসহ এক মাদক কারবারি এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ছয়জনসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালিয়ে দুই পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে গ্রেফতার সবাইকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেনÑ গোবিন্দপুর গ্রামের আসাদ (২৩), বড় গাংনী পশ্চিমপাড়ার ইয়ামীন মন্ডল (৩৭), মুন্সিগঞ্জ স্টেশনপাড়ার শান্ত (৩৩), পাইকপাড়ার রানা ইসলাম, বেলগাছির ওল্টু (৩২), বিনোদপুরের জহুরুল ইসলাম (৩৯), গড়চাপড়া পূর্বপাড়ার এনামুল হক (৪৩) এবং গোবিন্দপুর মাঠপাড়ার শাকিল আহম্মেদ (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে আলমডাঙ্গা পৌরসভার কোর্টপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় আসাদকে গ্রেফতার করা হয়। তিনি থানায় দায়ের করা একটি চুরি মামলার চিহ্নিত আসামি। পরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বড় গাংনী মোড়ে বকুল মেম্বারের বাড়ির সামনে অভিযান চালিয়ে ইয়ামীন মন্ডলকে গ্রেফতার করে বড় গাংনী বাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা। তার কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে , গ্রেফতারি পরোয়ানা অভিযান করতে আলমডাঙ্গা থানা ও বিভিন্ন পুলিশ ক্যাম্পের সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালান। এ সময় নিজ নিজ বাড়ি থেকে শান্ত, রানা ইসলাম, ওল্টু, জহুরুল ইসলাম, এনামুল হক ও শাকিল আহম্মেদকে আটক করা হয়। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং শুক্রবার দুপুর ১২টার দিকে তাদের আদালতে সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ