আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগআলমডাঙ্গায় বিভিন্ন অপরাধের দায়ে ৫ ব্যবসায়ীকে জরিমানা

আলমডাঙ্গায় বিভিন্ন অপরাধের দায়ে ৫ ব্যবসায়ীকে জরিমানা




ভ্রাম্যমাণ প্রতিনিধি:

আলমডাঙ্গায় বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচ ব্যবসায়ীকে মোট ৩ হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেয়া হয়েছে। গতকাল বুধবার সকালে আলমডাঙ্গা পৌর শহরের বিভিন্ন এলাকায় এবং উপজেলার হারদী ইউনিয়নের প্রাগপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী। এ সময় আলমডাঙ্গা থানার এসআই মেহেদী ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে আলিফ উদ্দিন রোডের মন্টু ট্রেডার্সের হজরত আলীকে ১ হাজার টাকা এবং একই এলাকার জিকে ট্রেডার্সের গোলাম কিবরিয়াকে পশু ও মৎস্য আইন অনুযায়ী ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পোস্ট অফিসের পাশে বাবু হোটেলের মালিক জাহাঙ্গীর হোসেন বাবুকে ৫০০ টাকা জরিমানা করা হয়। সকাল ১১টার দিকে হারদী ইউনিয়নের প্রাগপুর বাজারে অভিযান চালানো হয়। সেখানে পরিবেশ দূষণ ও রাস্তার পাশে অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে মুরগি ব্যবসায়ী আবু জাফর ও নুরুল ইসলামকে ২০০ টাকা করে মোট ৪০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ব্যবসায়ীদের ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনা, দোকানের আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার বিষয়ে সতর্ক করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ