আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজখেলাধুলাআলমডাঙ্গার হাঁটুভাঙায় খেলোয়াড়দের মধ্যে ফুটবল বিতরণ

আলমডাঙ্গার হাঁটুভাঙায় খেলোয়াড়দের মধ্যে ফুটবল বিতরণ




হাটবোয়ালিয়া প্রতিনিধি:

মাদকমুক্ত সমাজ গঠন, তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করার লক্ষ্যে আলমডাঙ্গায় জুনিয়র খেলোয়াড়দের মধ্যে ফুটবল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ আসর আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের হাঁটুভাঙা ফুটবল মাঠে এ ফুটবল বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি ও ভাংবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী কাইয়ুম উদ্দিন হিরক জুনিয়র খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দেন।
ফুটবল বিতরণ অনুষ্ঠানে কাইয়ুম উদ্দিন হিরক বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, তরুণ প্রজন্ম একটি দেশের সবচেয়ে বড় শক্তি। তাদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করতে হবে। মাঠমুখী তরুণ প্রজন্মই ভবিষ্যতে একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি রাইতাল হক, জামায়াত নেতা মাওলানা আবুল বাশার, ২ নম্বর ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড আমির গোলাম রহমান, কাউসার আহমেদ চাঁদ স্যারসহ হাঁটুভাঙা গ্রামের জুনিয়র খেলোয়াড়েরা। ফুটবল হাতে পেয়ে জুনিয়র খেলোয়াড়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয় আয়োজকেরা বলেন, তরুণদের মাঠমুখী করতে এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে চালু রাখা প্রয়োজন। এতে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ার পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে তরুণদের দূরে রাখা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ