আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগগাংনীতে ১০০ টাকায় মিলছে রান্না করা গরুর মাংস

গাংনীতে ১০০ টাকায় মিলছে রান্না করা গরুর মাংস




গাংনী অফিস:

মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব বাজারে প্রতি শুক্রবার বসছে রান্না করা গরুর মাংসের ব্যতিক্রমী বিক্রির আয়োজন। প্রতি কেজি ৯০০ টাকা দরে বিক্রি হলেও ক্রেতাদের জন্য রয়েছে সামর্থ্য অনুযায়ী কেনার সুযোগ। চাইলে মাত্র ১০০ টাকার মাংসও কিনতে পারছেন তারা। রান্নার ঝামেলা ছাড়াই গরম মাংস পাওয়ায় স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্তের ক্রেতাদের মধ্যেও এ উদ্যোগ ঘিরে আগ্রহ বাড়ছে। প্রতি শুক্রবার ভোর থেকেই রান্নার প্রস্তুতি শুরু করেন বিক্রেতা লিটন আলী। রান্না শেষে সকাল আটটা থেকে গাড়াডোব বাজারে শুরু হয় বিক্রি। শুরুতে ২৫ কেজি মাংস রান্না করে বিক্রি করতেন তিনি। ক্রেতাদের সাড়া বাড়তে থাকায় বর্তমানে প্রতি শুক্রবার ৩৫ থেকে ৪০ কেজি পর্যন্ত রান্না করা গরুর মাংস বিক্রি হচ্ছে।
বাজারে গিয়ে দেখা যায়, রান্না করা মাংস কিনতে বিভিন্ন বয়সী মানুষের আগ্রহ রয়েছে। কেউ পরিবারের জন্য এক কেজি, কেউ আবার নিজের সামর্থ্য অনুযায়ী অল্প পরিমাণ মাংস কিনছেন। ১০০ টাকা থেকে শুরু করে প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী মাংস কেনার সুযোগ থাকায় নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের জন্যও এটি সহজলভ্য হয়েছে। ক্রেতাদের ভাষ্য, বাজারে বর্তমানে এক কেজি কাঁচা গরুর মাংসের দাম প্রায় ৮০০ টাকা। এর সঙ্গে রান্নার জন্য মসলা, তেল, জ্বালানি ও শ্রমের খরচ যোগ হয়। সেখানে মাত্র ৯০০ টাকা কেজি দরে রান্না করা মাংস পাওয়া গেলে বাড়িতে রান্নার ঝামেলা ছাড়াই মাংস খাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এ কারণে অনেকেই বাড়তি ১০০ টাকা খরচ করে রান্না করা মাংস কিনতে আগ্রহী হচ্ছেন।
পূর্ব মালসাদহ গ্রামের ক্রেতা বাইতুল বলেন, শুক্রবারে প্রায়ই বাড়ির জন্য গরুর মাংস কেনা হয়। আজ বাড়িতে একটু বাড়তি ঝামেলা থাকায় রান্না করা মাংস কিনতে এসেছি। বাজারে কাঁচা মাংস যদি ৮০০ টাকা কেজি দরে বিক্রি হয়, তাহলে ৯০০ টাকা কেজিতে রান্না করা মাংস পাওয়া বেশ সুবিধাজনক। আমার মনে হয়, এ কারণে এর চাহিদা আরও বাড়বে।
বিক্রেতা লিটন আলী বলেন, শুরুতে রান্না করা গরুর মাংস বিক্রি শুরু করায় অনেকেই বিরূপ মন্তব্য করেছিলেন। তবে দিন দিন ক্রেতার চাহিদা বাড়তে থাকায় এখন সবার ধারণা পাল্টে গেছে। ২৫ কেজি মাংস দিয়ে বিক্রি শুরু করেছিলাম। বর্তমানে চাহিদা বেড়ে যাওয়ায় প্রতি শুক্রবার ৩৫ থেকে ৪০ কেজি পর্যন্ত মাংস বিক্রি হচ্ছে। ক্রেতাদের সামর্থ্য ও চাহিদা অনুযায়ী ১০০ টাকা থেকে শুরু করে মাংস কেনার সুযোগ রয়েছে। দূর-দূরান্ত থেকেও মানুষ এখানে রান্না করা গরুর মাংস কিনতে আসছেন।
স্থানীয় বাসিন্দারা বলছেন, কর্মব্যস্ত মানুষ কিংবা যেসব পরিবারে কোনো কারণে রান্নার সুযোগ বা সময় কম, তাদের জন্য এ ব্যবস্থা বেশ সুবিধাজনক। বিশেষ করে শুক্রবারের মতো ছুটির দিনে বাড়তি রান্নার ঝামেলা এড়িয়ে পরিবারের জন্য রান্না করা মাংস কিনে নেয়ার সুযোগ ক্রেতাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।
শুরুতে নানা মন্তব্য থাকলেও ক্রেতাদের বাড়তে থাকা আগ্রহ এখন লিটন আলীর উদ্যোগকে ভিন্ন মাত্রা দিয়েছে। প্রতি শুক্রবার সকাল থেকেই গাড়াডোব বাজারে তার রান্না করা গরুর মাংসের দোকান ঘিরে তৈরি হচ্ছে ক্রেতাদের আনাগোনা। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রির পরিমাণও বেড়েছেÑ২৫ কেজি থেকে এখন তা দাঁড়িয়েছে ৩৫ থেকে ৪০ কেজিতে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ