আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজআইন আদালতচুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে বিল্লালের ৬ মাসের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে বিল্লালের ৬ মাসের কারাদণ্ড




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিল্লাল হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে পাঠানো হলে আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর থানাধীন তালতলা শ্মশানপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এসআই (নিঃ) মহাদেব বাছাঁড়ের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে সদর থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানকালে তালতলা শ্মশানপাড়া এলাকার বিল্লাল হোসেনের বসতবাড়ির শয়নকক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, সে মাদকদ্রব্য সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় পুলিশের সামনে অসংলগ্ন কথাবার্তা বলছিল। গ্রেপ্তার বিল্লাল হোসেন ওই এলাকার মৃত জলিল সর্দারের ছেলে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় সামারি ট্রায়াল প্রসিকিউশনের জন্য আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাকে ওই ধারার অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ