আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগচুয়াডাঙ্গার পৃথক সীমান্তে বিজিবির অভিযানে  ভারতীয় পণ্য ও মাদক আটক

চুয়াডাঙ্গার পৃথক সীমান্তে বিজিবির অভিযানে  ভারতীয় পণ্য ও মাদক আটক




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযানে ১২ লাখ ৪১ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য, মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)’র অধীন দর্শনা, মুন্সিপুর, আইসিপি ও ফুলবাড়ী বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান চালায়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির টহল দল সোমবার দিনভর সীমান্তবর্তী এলাকায় নজরদারি ও অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন স্থান থেকে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় পণ্য, মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেল আটক করা হয়। আটক করা মালামালের মধ্যে রয়েছে ১৯টি ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ২০০ পিস ভারতীয় ক্রিম, ৩ বক্স ভারতীয় চিকিৎসাসামগ্রী, ২টি ভারতীয় শাড়ি ও ৩৪৮ পিস ভারতীয় কসমেটিকস। এছাড়া ৯ দশমিক ৯ কেজি পারদ এবং একটি মোটরসাইকেলও আটক করা হয়েছে। বিজিবির হিসাবে, আটক করা এসব মালামালের সর্বমোট জব্দমূল্য ১২ লাখ ৪১ হাজার ১০০ টাকা।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সীমান্তকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)’র সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ রাজ মামুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ