আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজশিক্ষাচুয়াডাঙ্গার মুহাম্মদজমা ডিএএসএস মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

চুয়াডাঙ্গার মুহাম্মদজমা ডিএএসএস মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ




সরোজগঞ্জ প্রতিনিধি:

চুয়াডাঙ্গার মুহাম্মদজমা ডিএএসএস মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনার মানোন্নয়ন এবং অভিভাবকদের দায়িত্ব নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত ভূমিকার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি কামরুজ্জামান।
সমাবেশে অভিভাবক সদস্য শরিফুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আব্দুর রহমান, আরিফুর রহমান, শরিফুল ইসলাম, আজিজুর রহমান, শামীমা আক্তার, জাহানারা খাতুন, মিলন হোসেন, মাসুদ রানা ও আহমেদ মাসুদ রানাসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনায় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি পড়াশোনার প্রতি তাদের আগ্রহ বাড়ানো এবং শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও কার্যকর ও সুন্দর করতে শিক্ষক-অভিভাবকদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয়টিও উঠে আসে। সমাবেশটি সঞ্চালনা করেন শরিফুল ইসলাম উজ্জ্বল।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ