আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগজীবননগর-দত্তনগর সড়কের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, রক্ষা পেল যাত্রীরা

জীবননগর-দত্তনগর সড়কের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, রক্ষা পেল যাত্রীরা




জীবননগর অফিস:

জীবননগরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস সড়কের পাশের খাদে পড়ে গেছে। তবে সৌভাগ্যক্রমে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাসে থাকা ৭ থেকে ৮ জন যাত্রীসহ চালক, হেলপার ও সুপারভাইজার নিরাপদে বাস থেকে বের হয়ে আসতে সক্ষম হন। গতকাল বুধবার ভোর পাঁচটার দিকে জীবননগর-দত্তনগর সড়কের পাথিলায় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটির নাম রংতুলি পরিবহন। বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৫১৯৫।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, রংতুলি পরিবহনটি মঙ্গলবার রাত ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা এলাকার দিকে যাচ্ছিল। পথে ভোরের দিকে জীবননগরে কয়েকজন যাত্রী নামিয়ে বাসটি নেপার দিকে এগিয়ে যাচ্ছিল। পরে পাথিলায় এলাকায় পৌঁছালে একটি মোড় ঘোরার সময় হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে ৭ থেকে ৮ জন যাত্রী ছিলেন। তাদের সঙ্গে বাসের চালক, হেলপার ও সুপারভাইজারও ছিলেন। বাসটি খাদে পড়ে যাওয়ায় যানটির কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটলেও কোনো যাত্রী বা বাসের কর্মী আহত হননি।
দুর্ঘটনার আকস্মিকতায় বাসের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে সবাই নিজেদের চেষ্টায় নিরাপদে বাস থেকে বের হয়ে আসেন। ফলে বড় ধরনের প্রাণহানি থেকে অল্পের জন্য রক্ষা পান তারা। বাসের যাত্রী আফজাল হোসেন বলেন, রাত ১১টার দিকে ঢাকা থেকে রংতুলি বাসটি ছেড়ে আসে। ভোরে জীবননগরে যাত্রী নামিয়ে নেপার দিকে যাচ্ছিল। পাথিলার মোড় ঘোরার সময় হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তবে আমাদের কারও কোনো ক্ষতি হয়নি। সবাই নিরাপদে বাস থেকে নেমে আসতে পেরেছি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন, বাস দুর্ঘটনার খবর তিনি শুনেছেন। তবে এতে কোনো যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ