আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগজীবননগরে জেলা পরিষদের দোকানের ইজারা বাতিলের প্রতিবাদে ব্যবসায়ীদের সমাবেশ

জীবননগরে জেলা পরিষদের দোকানের ইজারা বাতিলের প্রতিবাদে ব্যবসায়ীদের সমাবেশ




জীবননগর অফিস:

জীবননগরে জেলা পরিষদের মালিকানাধীন একটি দোকানের ইজারা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশ করেছেন ব্যবসায়ীরা। গতকাল সোমবার বিকেল ৪টায় জীবননগর স্টেডিয়াম মাঠে জীবননগর জেলা পরিষদ দোকান মালিক সমিতির উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে ভুক্তভোগী ব্যবসায়ী শাফায়েত হোসেনের ইজারা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে তাকে পুনরায় দোকান বুঝিয়ে দেয়ার দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা একজন ব্যবসায়ীর দোকানের ইজারা বাতিলের সিদ্ধান্ত তার জীবিকা ও ব্যবসায়ীক ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। বিষয়টি পুনর্বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মানবিক ও ন্যায়সংগত সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন সমিতির নেতারা।
জেলা পরিষদের নোটিশ সূত্রে জানা যায়, জীবননগর-চ্যাংখালী সড়কের পাশে জেলা পরিষদের মালিকানাধীন ৩৭৫ বর্গফুটের একটি জায়গা শাফায়েত হোসেনকে অস্থায়ী ভিত্তিতে ইজারা দেয়া হয়েছিল। তবে ইজারা নেয়া জায়গা অন্যের কাছে ভাড়া বা সাব-লিজ দেয়ার মাধ্যমে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২০ আগস্ট অনুষ্ঠিত জেলা পরিষদের সংশ্লিষ্ট কমিটির সভায় ইজারা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি ১০ দিনের মধ্যে জায়গাটি ছেড়ে দিয়ে সেখানে থাকা দোকান, স্থাপনা ও মালামাল সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়।
এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ভুক্তভোগী ব্যবসায়ী শাফায়েত হোসেন বলেন, আমি প্রায় ৪৫ বছর ধরে এই জায়গায় ব্যবসা করছি। এখন হঠাৎ জানতে পারছি, আমার দোকানের ইজারা বাতিল করা হয়েছে। আমি চাই, জেলা পরিষদ যেন ইজারা বাতিলের আদেশ প্রত্যাহার করে আমার দোকানটি আমাকে ফিরিয়ে দেয়।
জীবননগর জেলা পরিষদ দোকান মালিক সমিতির সভাপতি শাহজাহান আলী বলেন, অন্যায়ভাবে কোনো ব্যবসায়ীকে এখান থেকে সরানো যাবে না। অন্যায়ভাবে জেলা পরিষদ কাউকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে আমরা সবাই মিলে জোরালো প্রতিবাদ করব। প্রয়োজন হলে রাস্তায় নামব।
সমাবেশে বক্তারা আরও বলেন, ব্যবসায়ীদের স্বার্থ ও দীর্ঘদিনের ব্যবসায়িক কার্যক্রমের বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা পরিষদ কর্তৃপক্ষের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য ও পরিস্থিতি পর্যালোচনা করে গ্রহণযোগ্য সমাধানের উদ্যোগ নেয়ার দাবি জানান তারা।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জীবননগর জেলা পরিষদ দোকান মালিক সমিতির উপদেষ্টা শাহজাহান কবির, আশরাফুল হক ও মুন্সি নাসির উদ্দিন, জীবননগর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সহ-সভাপতি মশিয়ার রহমান, সহসাধারণ সম্পাদক খালেকুজ্জামান খালিদ, কোষাধ্যক্ষ শফি উদ্দিন শফি এবং সদস্য মাজেদুর রহমান মিল্টন ও আরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সমাবেশ থেকে শাফায়েত হোসেনের দোকানের ইজারা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে তাকে পুনরায় দোকান বুঝিয়ে দেয়ার দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ