আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগজীবননগরে বিশ্ব হাত ধোয়া দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জীবননগরে বিশ্ব হাত ধোয়া দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত




জীবননগর অফিস:

সুস্থ থাকতে এবং ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে পরিষ্কার পানি ও সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি। তিনি বলেন, দৈনন্দিন কাজের সময় হাতে লেগে থাকা জীবাণু হাতের মাধ্যমে মুখ, চোখ ও নাকে প্রবেশ করে শরীরে নানা রোগের সংক্রমণ ঘটাতে পারে। তাই নিয়মিত ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে জীবননগরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি, হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার্থীসহ উপস্থিত ব্যক্তিদের সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি হাতেকলমে দেখানো হয়। এ সময় সাবান ও পরিষ্কার পানি দিয়ে হাত ধোয়ার নিয়ম, কখন হাত ধোয়া প্রয়োজন এবং নিয়মিত হাত ধোয়ার স্বাস্থ্যগত উপকারিতা তুলে ধরা হয়। আয়োজকেরা বলেন, হাত ধোয়ার মতো সহজ একটি অভ্যাস অনেক রোগের সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও সুমাইয়া সুলতানা এ্যানি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শরীরকে সুস্থ ও রোগমুক্ত রাখতে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। দৈনন্দিন বিভিন্ন কাজের মাধ্যমে হাতে জীবাণু জমতে পারে। অসতর্কতার কারণে সেই জীবাণু মুখ, চোখ ও নাকের মাধ্যমে শরীরে প্রবেশ করে ডায়রিয়াসহ বিভিন্ন রোগের কারণ হতে পারে। ইউএনও বলেন, এসব রোগের জীবাণুর সংক্রমণ প্রতিরোধে পরিষ্কার পানি ও সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে। বিশেষ করে খাবার খাওয়ার আগে ও পরে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। পাশাপাশি শৌচাগার ব্যবহারের পর এবং ময়লা বা অপরিচ্ছন্ন বস্তু স্পর্শ করার পরও ভালোভাবে হাত পরিষ্কার করতে হবে। তিনি আরও বলেন, হাত ধোয়ার অভ্যাস ব্যক্তিগত পরিচ্ছন্নতার পাশাপাশি পরিবারের সদস্য ও আশপাশের মানুষের স্বাস্থ্য সুরক্ষায়ও ভূমিকা রাখে। শিশুদের ছোটবেলা থেকেই সঠিক নিয়মে হাত ধোয়া শেখাতে হবে, যাতে তারা নিয়মিত এ অভ্যাস অনুসরণ করে। এ বিষয়ে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সচেতনতা তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামছুল আফরিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন এবং উপজেলা সমবায় কর্মকর্তা নুর আলম। এছাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জীবননগর কার্যালয়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা, আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, বিশ্ব হাত ধোয়া দিবসের কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার মাধ্যমে রোগ প্রতিরোধে মানুষকে উদ্বুদ্ধ করা। নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে স্বাস্থ্যঝুঁকি কমানো সম্ভব।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ