আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগজীবননগরে মাদকসহ যুবক আটক, প্রায় ১৭ লাখ ও মোটরসাইকেল জব্দ

জীবননগরে মাদকসহ যুবক আটক, প্রায় ১৭ লাখ ও মোটরসাইকেল জব্দ




জীবননগর অফিস:

জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৫২ বোতল মাদকদ্রব্যের সিরাপ, নগদ ১৬ লাখ ৭৫ হাজার টাকা ও একটি মোটরসাইকেলসহ ইমন আহম্মেদ (২৪) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। র‌্যাবের দাবি, দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্যের ক্রয়-বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন তিনি। গ্রেপ্তার ইমন আহম্মেদ জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-১২। এর আগে একই দিন দুপুর সাড়ে ১টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকায় অভিযানটি চালানো হয়।
র‌্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইমন আহম্মেদকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫৪২ বোতল স্ক্যার্ফ সিরাপ ও ১১০ বোতল উইনক্যারেক্স সিরাপ উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা সিরাপের পরিমাণ ৬৫২ বোতল। এ সময় তার কাছ থেকে নগদ ১৬ লাখ ৭৫ হাজার টাকা এবং একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন দীর্ঘদিন ধরে মাদকদ্রব্যের ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে। তিনি নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন বলেও প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। স্থানীয়ভাবে সীমান্তবর্তী এলাকাগুলো মাদক পাচার ও সরবরাহের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযানের মধ্যেই বিপুল পরিমাণ সিরাপসহ ইমনকে গ্রেপ্তারের ঘটনা ঘটল। এ ঘটনায় ইমন আহম্মেদের বিরুদ্ধে জীবননগর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ)/৩৮/৪১ ধারায় মামলা করা হয়েছে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
র‌্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার বলেন, মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে র‌্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুরের অভিযান অব্যাহত থাকবে। র‌্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারা বদ্ধপরিকর। সীমান্তবর্তী এলাকাসহ মাদকের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ