আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগদর্শনা সীমান্ত পেরিয়ে ভারত থেকে আমদানি করা নতুন রেলকোচ প্রবেশ

দর্শনা সীমান্ত পেরিয়ে ভারত থেকে আমদানি করা নতুন রেলকোচ প্রবেশ




দর্শনা অফিস:

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ভারত থেকে আমদানি করা ১৮টি নতুন ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ। বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি কোচ সংগ্রহ প্রকল্পের আওতায় এগুলো প্রথম চালান। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশা, নতুন কোচগুলো রেলওয়ের বহরে যুক্ত হলে পশ্চিমাঞ্চলে যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়বে, ভ্রমণ হবে আরও আরামদায়ক এবং রেলসেবার মান উন্নত হবে। গতকাল শুক্রবার দুপুরে কোচবাহী রেকটি দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এ সময় বাংলাদেশ রেলওয়ের পক্ষে কোচ গ্রহণ করেন প্রকল্প পরিচালক জয়দুল ইসলাম। ভারতীয় সরবরাহকারী প্রতিষ্ঠান রাইটস লিমিটেডের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
রেলওয়ে সূত্রে জানা যায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহ চুক্তির আওতায় এসব কোচ সংগ্রহ করা হচ্ছে। ভারতের রাইটস লিমিটেডের মাধ্যমে সরবরাহ করা কোচগুলো দেশটির পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরিতে নির্মিত। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে গত ১২ অক্টোবর রাত ১২টা ১৫ মিনিটে কোচগুলো বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে। প্রথম চালানে আসা ১৮টি কোচের মধ্যে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার কোচ, তিনটি এসি চেয়ার কোচ, দুটি এসি স্লিপার কোচ এবং দুটি এসি পাওয়ার কার। পাওয়ার কার দুটিতে গার্ডদের জন্য পৃথক কামরা ও যাত্রীদের মালামাল বহনের ব্যবস্থা রয়েছে।
দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর কোচগুলো গ্রহণ ও প্রাথমিক পরিদর্শনের কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় ভারতীয় সরবরাহকারী প্রতিষ্ঠান রাইটস লিমিটেডের ট্রাফিক ইন্সপেক্টর শুভজিৎ ঘোষের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক জয়দুল ইসলাম, পাকশীর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন ও ফয়সাল মাহমুদ, পাকশীর আরএনবি কমান্ড্যান্ট রেজানুর রহমান, বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ রবিউল ইসলাম এবং দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পাকশী রেলওয়ের বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, ২০০টি কোচের মধ্যে প্রথম চালানের ১৮টি শুক্রবার দুপুরে বাংলাদেশে প্রবেশ করেছে। কোচগুলো অত্যন্ত কাক্সিক্ষত। এগুলো রেলওয়ের বহরে যুক্ত হলে পশ্চিমাঞ্চলে যাত্রীসেবা বাড়বে এবং রেলওয়ের আয় বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে কোচগুলোর চলাচল পর্যবেক্ষণে ভালো মনে হয়েছে। কোনো অস্বাভাবিক শব্দ বা দৃশ্যমান যান্ত্রিক ত্রুটি চোখে পড়েনি। তবে যাত্রী পরিবহনে যুক্ত করার আগে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
রেলওয়ে সূত্র জানায়, দর্শনা স্টেশনে কোচগুলোর প্রাথমিক পরিদর্শন, শুল্কসংক্রান্ত ছাড়পত্র বা কাস্টমস ক্লিয়ারেন্স এবং অন্যান্য দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করা হবে। এরপর নিরাপত্তা ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেয়া হবে। সেখানে কোচগুলোর প্রয়োজনীয় কারিগরি প্রক্রিয়া, প্রাথমিক সংযোগ স্থাপন, কমিশনিং, কার্যক্ষমতা পরীক্ষা ও ট্রায়াল রান সম্পন্ন করা হবে। সব প্রক্রিয়া শেষ হলে যাত্রীবাহী ট্রেনের বহরে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। এ জন্য লোকোমোটিভ, প্রয়োজনীয় ক্রু, টুলভ্যান ও অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থাও গ্রহণের পরিকল্পনা রয়েছে।
দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মামুনুর রশিদ বলেন, ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচের প্রথম চালানের ১৮টি শুক্রবার দুপুরে দর্শনা স্টেশনে পৌঁছেছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে কোচগুলো নির্ধারিত গন্তব্যে পাঠানো হবে। বাকি কোচগুলোও পর্যায়ক্রমে বাংলাদেশে আসবে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাশা, নতুন কোচগুলো যাত্রী পরিবহনে যুক্ত হলে পশ্চিমাঞ্চলের রেলপথে যাত্রী বহনের সক্ষমতা বাড়বে। একই সঙ্গে যাত্রীদের ভ্রমণ আরও আরামদায়ক হবে এবং রেলওয়ের সেবার মান উন্নয়নের পাশাপাশি আয় বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ