আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতদর্শনায় অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি করায় দুই প্রতিষ্ঠানে জরিমানা

দর্শনায় অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি করায় দুই প্রতিষ্ঠানে জরিমানা




দর্শনা অফিস:

দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর বাজারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি এবং কৃত্রিম সংকট তৈরির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাজারে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ার পর প্রতিষ্ঠান দুটিকে নগদ অর্থদণ্ড দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে দর্শনা পৌর বাজারে এ অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও দর্শনা পৌরসভার প্রশাসক সাজ্জাদ হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দর্শনা বাজারে বেশ কিছুদিন ধরে এলপিজি গ্যাসের সিলিন্ডার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছেÑএমন অভিযোগ পাচ্ছিল প্রশাসন। একই সঙ্গে কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও ওঠে। এসব অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে বাজারে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এলপিজি গ্যাস বিক্রির কয়েকটি প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠান দুটিকে নগদ অর্থদণ্ড করেন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও দর্শনা পৌরসভার প্রশাসক সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বলেন, বাজারে এলপিজি গ্যাসের দাম নিয়ে ভোক্তাদের কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর অভিযান চালানো হয়েছে। ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়াতে না পারেন এবং অতিরিক্ত দাম আদায় করতে না পারেন, সে বিষয়টি প্রশাসনের নজরদারিতে রয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে বাজারে নিয়মিত তদারকি করা হবে। কোনো ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ