আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতদর্শনায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯

দর্শনায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯




দর্শনা অফিস:

দর্শনায় থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি ও বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন সময়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিক-নির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামের তত্ত্বাবধানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মামলায় গ্রেফতার তিনজন হলেনÑমদনা (বাজারপাড়া) গ্রামের ইকরামুলের ছেলে তৌফিকুর রহমান ওরফে সজীব (৩০), মদনা (পশ্চিমপাড়া) গ্রামের খালেক মুন্সির ছেলে হাসান মুন্সি (৪০), পৌরসভার দক্ষিণ চাঁদপুর এলাকার আবুল কাশেমের ছেলে জিন্নাত আলী (৪৫)। অন্যদিকে, জিআর ও সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জন হলেন কৃষ্ণপুর (বোয়ালমারীপাড়া) এলাকার বাবলু মিয়ার ছেলে রতন মিয়া (২৫), কৃষ্ণপুর (বোয়ালমারীপাড়া) এলাকার বাবলু মিয়ার ছেলে লিটন মিয়া (৩০), ঠাকুরপুর এলাকার রেজাউল মোল্লার ছেলে ইয়াছিন আরাফাত (১৯), আজিমপুর এলাকার মৃত শহর আলী মোল্লার ছেলে লিটন (৪৫), জিরাট এলাকার পাচু মালিতার ছেলে তরিকুল ইসলাম (৪০), মদনা এলাকার জামাল মন্ডলের ছেলে ঝন্টু (৪৩)।
পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত ৯ জনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে, মাদকবিরোধী সামাজিক সচেতনতা ও অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ